Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
WB Weather Update

ডিসেম্বরেও বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কোন কোন জেলা?

ঠিক কী জানাল হাওয়া অফিস?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০২৪, ০৯:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০২৪, ০৯:৪৮

options
link
ডিসেম্বরেও বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কোন কোন জেলা? zoom

নিরুফা খাতুন: ডিসেম্বরের শহরেও সে অর্থে দেখা নেই শীতের। স্বাভাবিকভাবেই মুখভার শীতপ্রেমীদের। এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট থেকে দশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। কুয়াশায় মুড়বে পথঘাট।

জানা গিয়েছে, সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায়। উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় অবস্থান করবে। এদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা। জেডস্ট্রিম উইন্ড রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত থাকবে বাংলাদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায়। যার প্রভাবে বদলাবে বাংলার আবহাওয়াও। শুক্রবার আংশিক মেঘলা থাকবে আকাশ। হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নিচে। কোথাও ৫০ মিটারের নিচে চলে যেতে পারে দৃশ্যমানতা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা কালিম্পংয়ে। আগামিকাল ও পরশু কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। উল্লেখ্য, চরম শৈত্য প্রবাহের সম্ভাবনা রাজস্থান এবং হিমাচল প্রদেশে। শৈত্য প্রবাহ চলবে জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হরিয়ানা, চণ্ডিগড় এবং রাজস্থানে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.