Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
WB Weather Update

সপ্তাহভর ঝড়বৃষ্টির পূর্বাভাস, বর্ষা প্রবেশের আগে বঙ্গে কমবে তাপমাত্রা?

সব ঠিকঠাক থাকলে আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৫, ১০:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৫, ১০:৩০

options
link
সপ্তাহভর ঝড়বৃষ্টির পূর্বাভাস, বর্ষা প্রবেশের আগে বঙ্গে কমবে তাপমাত্রা? zoom

নিরুফা খাতুন: রাজ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি। সব ঠিকঠাক থাকলে আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা। তারই মাঝে সুখবর। বঙ্গে বেশ কিছুটা কমতে পারে তাপমাত্রা। অবশ্য বৃষ্টি না হলে গরম ও অস্বস্তি বজায় থাকবে। আপাতত সপ্তাহভর দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। মঙ্গল ও বুধবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। তবে অতি ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। বৃহস্পতি ও শুক্রবারেও ভারী বৃষ্টি চলবে পশ্চিমের জেলাগুলিতে। এছাড়া ৩০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। মালদহ ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং-সহ অন্যান্য জেলাতে। আগামী ৩ দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে রাজ্যে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি । রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৫ থেকে ৯১ শতাংশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এদিকে, শুধু বাংলা নয়, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, কেরল, মাহে, মধ্য মহারাষ্ট্র, ছত্তিশগড় ও গুজরাটে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.