Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
WB Weather Update

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, রেহাই পাবে উত্তরবঙ্গ?

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৫, ১০:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৫, ১০:২৯

options
link
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, রেহাই পাবে উত্তরবঙ্গ? zoom
ফাইল ছবি

নিরুফা খাতুন: বর্ষা আসার ঠিক আগে দুর্যোগের আশঙ্কা। সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ। ঝড়বৃষ্টি হতে পারে। রেহাই পাবেন না উত্তরবঙ্গবাসীও। আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা। ৩০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিনে বাংলা, বিহার, ঝাড়খণ্ড, গুজরাটের আরও কিছু অংশে মৌসুমী অক্ষরেখা প্রভাব বিস্তার করবে। মঙ্গল অথবা বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষামঙ্গলের পূর্বাভাস। তার আগে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো বাতাস। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৮-৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ২.৬ মিলিমিটার।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দক্ষিণবঙ্গের সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। এদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত একই আবহাওয়া জারি থাকবে। সোম ও মঙ্গলবার আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। বুধবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.