Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
WB Weather Update

কুয়াশার চাদর, তাপমাত্রার ওঠানামা, ‘উষ্ণ’ বড়দিনের সাক্ষী বাংলা

স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি তাপমাত্রা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৩, ১১:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৩, ১১:০০

options
link
কুয়াশার চাদর, তাপমাত্রার ওঠানামা, ‘উষ্ণ’ বড়দিনের সাক্ষী বাংলা zoom
ফাইল চিত্র।

নিরুফা খাতুন: হাওয়া অফিসের পূর্বাভাসই সত্যি হল। ‘উষ্ণ’ বড়দিনের সাক্ষী কলকাতা-সহ গোটা বাংলা। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি তাপমাত্রা। ভোরে কুয়াশার দাপটও লক্ষ্য করা গিয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। তবে দিনের বেলায় সেভাবে তা টের পাওয়া যাবেন। বাড়বে রাতের তাপমাত্রা। আগামী কয়েকদিন এমনই থাকবে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬১ থেকে ৯৫ শতাংশ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বজায় থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট। বাংলাদেশ ঘূর্ণাবর্তের ফলে পূবালি হাওয়ার দাপট বাড়ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্রেম প্রস্তাবে ‘না’, দলীয় কার্যালয়ে ডেকে ছাত্রনেত্রীর ‘শ্লীলতাহানি’ TMCP নেতার]

কমবে উত্তর পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব। বাড়বে কুয়াশার দাপট। আগামী কয়েকদিন একইরকম থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় বাড়বে কুয়াশার দাপট। বৃহস্পতিবার সিকিমে বৃষ্টির সম্ভাবনা। তুষারপাতও হতে পারে।

এদিকে, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকায় দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় শিলাবৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ভারতেও ক্রমশ কমবে বৃষ্টির সম্ভাবনা। তবে ফের কবে বাংলায় ফিরবে শীত, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

[আরও পড়ুন: ‘ওকে ফিরিয়ে দাও’, ছেলের মৃত্যুর ঘণ্টাপাঁচেকের মধ্যে সন্তানশোকে প্রাণ হারালেন মা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.