Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Weather Update

Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা

কী বলল হাওয়া অফিস?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৩, ১৭:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৩, ১৭:১৯

options
link
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা zoom

নিরুফা খাতুন: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। শনিবার দুপুর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি। রবিবার থেকে বৃষ্টি আরও বাড়ার পূর্বাভাস হাওয়া অফিসের। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কমবে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী রবিবার একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা অভিমুখে অগ্রসর হবে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানের নাড়নাউল, গোয়ালিয়র, সাতনা, ডালটনগঞ্জ হয়ে শ্রীনিকেতনের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মিজোরাম পর্যন্ত বিস্তৃত। শনিবার থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে বাড়তে পারে। রবিবার উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিচারব্যবস্থাকে অপমান! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদ খারিজের দাবিতে সরব সৌমিত্র খাঁ]

তবে রবিবার থেকে উত্তরবঙ্গে আরও কমবে বৃষ্টির পরিমাণ। তবে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ফের বাড়তে পারে নদীর জলস্তর। তিস্তা, তোর্সা, জলঢাকা ও সঙ্কোষ নদীতে জল বিপদসীমা ছাড়তে পারে। নিচু এলাকার ফসলের ক্ষতির সম্ভাবনা। পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমতে পারে। ধস নেমে ব্যাহত হতে পারে যান চলাচল।

রবিবার ও সোমবার উত্তরাখণ্ডে ফের প্রবল বৃষ্টির সম্ভাবনা। ওড়িশা ও বিহারে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী পাঁচদিন অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারীর বৃষ্টি হতে পারে। কঙ্কন ও গোয়াতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। কর্ণাটক, কেরল ও মাহেতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।

[আরও পড়ুন: দ্রুত আয়ের লক্ষ্যে পর্নোগ্রাফি বানাতে স্ত্রীকে টার্গেট, ৫ বন্ধু মিলে ধর্ষণ! গ্রেপ্তার স্বামী]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.