Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
West Bengal Assembly Elections

‘রাতে টাকা বিলি হচ্ছে, ধরিয়ে দিলেই মিলবে চাকরি’, প্রতিশ্রুতি দিয়ে বিরোধীদের নিশানায় মমতা

তৃণমূল নেত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন বিরোধীরা।     

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২১, ১৯:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২১, ১৯:৪০

options
link
‘রাতে টাকা বিলি হচ্ছে, ধরিয়ে দিলেই মিলবে চাকরি’, প্রতিশ্রুতি দিয়ে বিরোধীদের নিশানায় মমতা zoom

টিটুন মল্লিক, বাঁকুড়া: ভোট কিনতে রাতের অন্ধকারে টাকা বিলি করছে বিজেপি (BJP)। ওন্দার সভা থেকে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতিশ্রুতি দিলেন, টাকা বিলিতে জড়িতদের হাতেনাতে ধরিয়ে দিতে পারলে পুরস্কারস্বরূপ চাকরি দেবেন তিনি। মু্খ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই দানা বেঁধেছে বিতর্ক। 

দোরগোড়ায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Elections)। ফলে জোরকদমে প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলি। বুধবার বাঁকুড়ায় মোট তিনটি সভা করেন তৃণমূল সুপ্রিমো। প্রতিক্ষেত্রেই তাঁর নিশানায় ছিল বিজেপি। এদিন ওন্দার সভা থেকে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “রাতের অন্ধকারে টাকা বিলি করা হচ্ছে।” সভায় উপস্থিতদের উদ্দেশ্য করে বলেন, “মা বোনেদের বলছি, কে বা কারা টাকা বিলি করছে সেদিকে নজর রাখুন।” এরপরই মমতা প্রতিশ্রুতি দেন, যারা অভিযুক্তদের ধরিয়ে দিতে পারবেন তাদের চাকরি দেওয়া হবে। ভোটের মুখে তৃণমূল নেত্রীর এই আশ্বাস উসকে দিয়েছে বিতর্ক। তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছেন বিরোধীরা।     

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মোদির কটাক্ষের পরও বহিরাগত তত্ত্বে অনড় মমতা, বিষ্ণুপুরের সভায় দিলেন নয়া ব্যখ্যা]

এবিষয়ে যাদবপুরের বামপ্রার্থী (CPM) সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, “টাকা বিলির অভিযোগ উঠতেই পারে, তার সঙ্গে কে বা কারা জড়িত তা জানতে পারলে প্রকাশ্যে আনা নৈতিক কর্তব্য। তার জন্য চাকরির প্রতিশ্রুতি দেওয়া যায় না। এটা অন্যায়। মুখ্যমন্ত্রীর কাছে এহেন আচরণ আশা করা যায় না।” মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে সুজন বলেন, “উনি নিজেই নিজেকে হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছেন।” বিজেপি নেতাদের গলায় একই সুর। টাকা বিলির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূল সুপ্রিমোর মন্তব্যের তীব্র নিন্দা করেন তাঁরা। তবে এবিষয়ে এখনও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

[আরও পড়ুন: ‘আগে মহিলাদের জন্য রেলের ভাড়া মকুব করে দেখাক’, ইস্তাহার নিয়ে বিজেপিকে খোঁচা অভিষেকের  ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.