Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
West Bengal assembly polls

‘দোকানে যেতে হবে না, বাড়িতেই পৌঁছে যাবে রেশন’, পুরুলিয়া থেকে প্রতিশ্রুতি মমতার

আগেই সম্পূর্ণ বিনামূল্যে রেশন বিলির কথা ঘোষণা করা হয়েছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২১, ১৫:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২১, ১৫:২৫

options
link
‘দোকানে যেতে হবে না, বাড়িতেই পৌঁছে যাবে রেশন’, পুরুলিয়া থেকে প্রতিশ্রুতি মমতার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরুলিয়ার সভা থেকে এবার বিনামূল্যে রেশন বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আশ্বাস দিলেন সবরকম পরিস্থিতিতে রাজ্যবাসীর পাশে থাকার। গ্যাসের দামবৃদ্ধি নিয়ে বিঁধলেন মোদি সরকারকে। 

গত বুধবার নন্দীগ্রামে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন মুখ্যমন্ত্রী। দেড়দিন হাসপাতালে ভরতি ছিলেন তিনি। এখনও পায়ে প্লাস্টার। চলাফেরার ভরসা হুইলচেয়ার। তা সত্ত্বেও নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার হুইলচেয়ারেই পুরুলিয়ার বাঘমুন্ডিতে জনসভায় যোগ দেন তিনি। সেখান থেকেই একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন তিনি। পাশাপাশি রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের কথা আবারও সকলের সামনে তুলে ধরেন তিনি। এরপরই মমতা বলেন, বিনামূল্যে রেশন তো প্রত্যেকে পাবেনই। আগামীতে রেশনের জন্য কাউকে দোকানে যেতে হবে না। প্রত্যেকের বাড়িতেই পৌঁছে যাবে রেশন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘সন্ধের পর যাদের পা টলমল করে, তাদের ভোটের কাজে নয়,’ বিতর্কিত মন্তব্য সৌগতর]

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে লকডাউন (Lockdown) জারির পর সাধারণ মানুষের স্বার্থে বিনামূল্যে রেশন বিলির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। পরবর্তীতে রেশন বিলির মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানান, চলতি বছরের জুন পর্যন্ত বিনামূল্যে রেশন বিলি করা হরে। পরে আজীবন বিনামূল্যে রেশন বিলির প্রতিশ্রুতিও দিয়েছেন মমতা।

[আরও পড়ুন: প্যান্টোগ্রাফ ছিঁড়ে বিপত্তি, হাওড়া দক্ষিণ-পূর্ব শাখায় ব্যাহত ট্রেন চলাচল]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.