সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের মহিলা সরকারী কর্মচারীদের জন্য সুখবর। তাদের জন্য মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর নয়া নির্দেশিকা জারি করল রাজ্যের অর্থদপ্তর। শুধু স্থায়ী মহিলা কর্মচারীদের জন্য নয়, চুক্তিভিত্তিক মহিলা কর্মচারীদের কথা ভেবেও এই নয়া নির্দেশিকা জারি করল সরকার৷
[এক ট্যাক্সিতে একাধিক নম্বর, ‘নকল’ অস্ত্র-সহ গ্রেপ্তার ৪]
মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়িয়ে ১৮০ দিন অর্থাৎ ছ’মাস করা হয়েছে। অর্থদপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, ছ’মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি পাবেন সরকারের চুক্তি ভিত্তিক মহিলা কর্মীরাও৷ এতদিন তাঁরা মাতৃত্বের কারণে ১৩৫ দিন ছুটি পেতেন৷ ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম। গর্ভপাতের ক্ষেত্রে ছুটির মেয়াদ হবে ৪২ দিন।
[মেয়ের দাম ২৫ হাজার, ছেলের দাম ১০! পাচারকারীর চিরকুটে চাঞ্চল্য]
এছাড়াও গর্ভবতী অবস্থায় মেডিক্যাল চেক আপের জন্য ছুটি পাবেন মহিলা কর্মীরা ৷ সমীক্ষা অনুযায়ী, প্রায় ৪৮ শতাংশ মহিলা মা হওয়ার পর চাকরি ছেড়ে দেন। ছুটির মেয়াদ বৃদ্ধির ফলে পারিবারিক জীবনে ও কাজের ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখতে সুবিধা হবে মহিলাদের৷ বহুদিন ধরেই স্থায়ী কর্মচারীদের মতো সরকারি সুযোগসুবিধার দাবি জানিয়ে আসছিলেন রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীরা৷ এই নয়া নির্দেশিকার ফলে লাভবান হবেন বহু মহিলা সিভিক কর্মচারি, আশা কর্মীদের মতো চুক্তিভিত্তিকভাবে নিযুক্ত রাজ্য সরকারি মহিলা কর্মচারীরা ।
[স্বাধীনতার পর প্রথম, কংগ্রেসকে এই জায়গায় টপকে গেল বিজেপি]
এর আগে চলতি বছরের মার্চ মাসে কেন্দ্রের তরফেও মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ৮৪ দিন থেকে বাড়িয়ে ১৮২ দিন করা হয়। এনিয়ে সংসদে একটি বিল পাশ করে কেন্দ্র। মেটারনিটি বেনিফিট (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬ মার্চ মাসে লোকসভায় পাশ হয়। বিলটি অবশ্য আগেই রাজ্যসভায় পাশ করায় সরকার। চলতি বছরের মার্চেই বিলে সম্মতি দেন রাষ্ট্রপতি।
[ডোকলাম বিবাদের জেরে ভারতের বাজার থেকে উধাও চিনা রাখি]
চিকিৎসাবিজ্ঞান বলে, মাতৃকালীন ছুটির সুবিধা হল শিশুমৃত্যু ও মায়ের মৃত্যুর হার কমা। মায়ের কাছে থাকার ফলে শিশুর বিকাশও সম্পূর্ণ ভাবে হতে পারে।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন