Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
কোচবিহার

হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যু, শোকে ছাদ থেকে মরণঝাঁপ মহিলার

ভালবেসে বিয়ে করেছিলেন ওই দম্পতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০১৯, ১৫:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০১৯, ১৫:৫২

options
link
হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যু, শোকে ছাদ থেকে মরণঝাঁপ মহিলার zoom

বিক্রম রায়, কোচবিহার: ভালবেসে বিয়ে করেছিলেন। দুই সন্তানকে নিয়ে সুখেই কাটছিল দাম্পত্য জীবন। আচমকা স্বামীর মৃত্যু সবকিছু ওলোটপালট করে দিল! শোকে বাড়ির থেকে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন স্ত্রীও। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহারে।

[আরও পড়ুন: বাড়িতে না জানিয়ে ‘নাইট আউট’, বাবার বকুনি খেয়ে আত্মহত্যার চেষ্টা ছেলের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কোচবিহার শহরের সুনীতি রোড বাই লেনে সপরিবারে থাকতেন অভিজিৎ গুহ। শহরে একটি প্যাথোলজিক্যাল ল্যাব চালাতেন তিনি। স্ত্রী ঋদ্ধি ও দুই সন্তানকে নিয়ে সুখের সংসার। পরিবারের লোকেরা জানিয়েছেন, তেমন কোনও শারীরিক সমস্যা ছিল না। রবিবার রাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন অভিজিৎ। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। সোমবার রাতে হাসপাতালে মারা যান তিনি। শেষ সময়ে স্বামীর কাছেই ছিলেন মহিলা। মঙ্গলবার সকালে যখন অভিজিতের দেহ বাড়িতে আনার প্রস্তুতি চলছে, তখন তিনতলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেন মৃতের স্ত্রী। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার আকস্মিকতায় হতবাক সকলেই।  

কিন্তু, কেন এমন কাণ্ড ঘটালেন অভিজিৎ গুহের স্ত্রী? পরিবারের লোকেরা জানিয়েছেন, বারো বছর আগে ভালবেসে বিয়ে করেছিলেন দম্পতি। একে অপরকে খুবই ভালবাসতেন তাঁরা। সব জায়গায় একসঙ্গেই যেতেন অভিজিৎ ও ঋদ্ধি। হঠাৎ করে স্বামীর মৃত্যু মেনে নিতে পারেননি ওই গৃহবধূ। স্বামীর শোকেই আত্মহত্যা করেছেন তিনি।

ছবি: দেবাশিস বিশ্বাস

[আরও পড়ুন: সকালেই নামল সন্ধে, ব্যাপক ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.