Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬

ছেলেকে খাটের সঙ্গে বেঁধে কুপিয়ে খুন মা-মেয়েকে

কোনওরকমে প্রাণে বাঁচলেন বাবা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০১৭, ০৭:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০১৭, ০৭:২৮

options
link
ছেলেকে খাটের সঙ্গে বেঁধে কুপিয়ে খুন মা-মেয়েকে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  জোড়া খুন শিলিগুড়িতে। স্থানীয় ব্যবসায়ীর স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ির পাঁচকেলগুড়ির ভালোবাসা মোড়ে। ঘটনাস্থলে যান মন্ত্রী গৌতম দেব।

[সনিকা মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন বিক্রম]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার রাত একটা নাগাদ মেয়ে দশ বছরের মেয়ে পায়েল সাহা ও সাত বছরের ছোট ছেলেকে নিয়ে শুয়েছিলেন মা রীতা সাহা। পাশের ঘরে ছিলেন স্থানীয় দোকানদার অভিনন্দন সাহা। তখনই ৩-৪জনের দুষ্কৃতী দল ঘরে ঢুকে পড়ে। যথেচ্ছ ভাবে কোপানো হয় রীতা সাহাকে। সাত বছরের ছেলেকে খাটের সঙ্গে বেঁধে রেখে চলে হামলা। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় মেয়ে পায়েল সাহাকেও। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পায়েলের দেহ উদ্ধার হয় দরজার পাশ থেকে।

[বিহারে মাও-পুলিশ সংঘর্ষ, ৭ ঘন্টা পর হাওড়া দিল্লি রুটে শুরু ট্রেন চলাচল]

পাশের ঘরে থাকা অভিনন্দন সাহা কোনও রকমে প্রাণ বাঁচান। তিনি রীতিমতো আহত হয়েছেন। তার হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। ব্যক্তিগত আক্রোশ থেকেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। কারণ বাড়ি ও দোকানে রাখা প্রায় সাড়ে ছ লক্ষ টাকা নগদ ও সোনার গয়নার কিছুই লুঠ হয়নি। সে কারণেই আক্রোশ সম্পর্কে নিশ্চিত পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে পারিবারিক কোনও বিবাদ ছিল না বলে জানাচ্ছেন প্রতিবেশীরা।যদিও, অভিনন্দন বাবুকে সন্দেহের উর্দ্ধে রাখছে না পুলিশ। তার বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। দুষ্কৃতিদের সংখ্যা সম্পর্কেও একাধিক ভিন্ন তথ্য দিয়েছেন তিনি।

[শিয়ালদহে নামখানা লোকাল থেকে উদ্ধার ২২টি রিভলবার]

বুধবার রাত সাড়ে এগারোটা পর্যন্ত দুই ভাই বোন বাড়ির সিঁড়ির নীচে খেলছিল। দোকান বন্ধ করে অভিনন্দন বাড়ি ফেরেন রাত বারোটায়। ঘটনার পর প্রতিবেশীরা এসে বাড়ির দরজা ভাঙেন। বাড়ির ভিতর ঢুকে শোওয়ার ঘরে মা-মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। খাটের নীচে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় সাত বছরের ছেলেকে। ঘটনার তদন্তে জলপাইগুড়ি থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছেন সিআইডির আধিকারিকরাও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.