Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ধর্ষণে বাধা, চলন্ত ট্রেন থেকে ধাক্কা গৃহবধূকে

রাতের লোকাল ট্রেন কি মহিলাদের ক্ষেত্রে এতটাই বিপজ্জনক?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৪, ২০১৭, ১৫:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৪, ২০১৭, ১৫:৩২

options
link
ধর্ষণে বাধা, চলন্ত ট্রেন থেকে ধাক্কা গৃহবধূকে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রশ্নের মুখে রাতের লোকাল ট্রেনের নিরাপত্তা৷ এবার চলন্ত ট্রেন থেকে গৃহবধূকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও ভাসলিয়া স্টেশনের মাঝে শেষ ডাউন হাসনাবাদ ট্রেনে৷ ধর্ষণে বাধা দেওয়াতেই গৃহবধূকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে৷

তরুণীকে কটূক্তি, সালিশিতে নিদান দিয়ে ফেরার পথে খুন ব্যক্তি

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মঙ্গলবার সকালে এলাকার কুমড়ালি গ্রামের কাছে এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁরাই তাঁকে বারাসত হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন৷ মাথায় ও পায়ে গুরুতর আঘাত রয়েছে মহিলার৷ পরে জ্ঞান ফিরলে পুলিশকে তিনি জানান, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে বাড়ি তাঁর৷ বসিরহাট যাচ্ছিলেন কাজের খোঁজে৷ রাতের ট্রেন ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুই দুষ্কৃতী তাঁকে ধর্ষণের চেষ্টা করে৷ তিনি বাধা দেওয়ায় চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হয় তাঁকে৷

পরিবারের সদস্যদের প্রহারেই মৃ্ত্যু যুবকের

মহিলার বিবৃতি অনুযায়ী পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ৷ ঘটনাস্থলে গিয়েও তদন্ত করা হবে বলে জানা গিয়েছে৷ কিন্তু এর জেরে ফের সামনে এল রাতের ট্রেনের নিরাপত্তার কঙ্কালসার চেহারা৷ এমনটাই মনে করছেন অনেকে৷

মানুষকে বুথমুখী করে তুলে দেশের সেরা পুরুলিয়ার ‘ভোটেশ্বর’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.