Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬

বোনের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দাদার হাত কাটল যুবক

বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার পুরন্দরপুর নদীর ঘাটে ধামালিপাড়া গ্রামে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৭, ২০১৭, ০৫:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৭, ২০১৭, ০৫:০০

options
link
বোনের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দাদার হাত কাটল যুবক zoom

আনন্দ সাহা: দাদার দোষ ছিল একটাই। বোনের শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদ করেছিলেন। বোনের সম্মান বাঁচানোর চেষ্টা করেছিলেন। আর বোনের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দাদার হাত কাটল যুবক। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার পুরন্দরপুর নদীর ঘাটে ধামালিপাড়া গ্রামে।

জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই জাহাঙ্গির আলমের মাসির মেয়েকে বিরক্ত করত মহিদুল সেখ নামে ওই গ্রামেরই এক যুবক। সেই ঘটনার প্রতিবাদ করেন জাহাঙ্গির আলম। সেই প্রতিবাদের জেরে এদিন বিকেলে মহিদুল সেখের সাথে বচসা হয় জাহাঙ্গির আলমের। এদিন বাইকে করে কান্দি ফিরছিলেন জাহাঙ্গির। সেই সময়ই পুরন্দরপুরের কাছে মহিদুল তার পথ আটকায়। বচসার সময় রাস্তা ধারে পরে থাকা একটি ধারাল অস্ত্র দিয়ে জাহাঙ্গিরের ডান হাতে আঘাত করে মহিদুল। জাহাঙ্গিরের ডান হাতের কব্জি কেটে নেয় সে। গুরুতর জখম অবস্থায় জাহাঙ্গির আলমকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত মহিদুল সেখ। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

(রেল লাইনে ফাটল, লাল কাপড় দেখিয়ে ট্রেন থামালেন স্থানীয়রা)

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.