Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Paribesh Bandhu Vacancies

মাধ্যমিক পাশেই মিলতে পারে রাজ্য সরকারি চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি

আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৫, ১৮:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৫, ১৮:০৩

options
link
মাধ্যমিক পাশেই মিলতে পারে রাজ্য সরকারি চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি zoom
প্রতীকী ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন? মাধ্যমিক পাশ বলে চাকরি পাবেন কিনা, তা নিয়ে আশঙ্কায় দিন কাটাচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিসের মাধ্যমে পরিবেশবন্ধু পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ মোট ৬৪টি। অনলাইনেই করা যাবে আবেদন। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

কারা আবেদনের যোগ্য?
ন্যূনতম মাধ্যমিক পাশ হলে পরিবেশবন্ধু পদে আবেদনের যোগ্য।
অফিসের বাইরে কাজের জন্য শারীরিক সক্ষমতা থাকা আবশ্যক।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
সরকারি নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্তরা বয়সে ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি:
www.mscwb.org এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন। ই-মেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে আবেদন করতে হবে।

আবেদনের ফি:
আবেদনের শেষে অনলাইনে জমা দিতে হবে ফি।
সাধারণ (জেনারেল) শ্রেণিভুক্তদের আবেদনের ফি হিসাবে ২০০ টাকা জমা দিতে হবে।
তফসিলি জাতি, উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের ৫০ টাকা জমা দিতে হবে।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
লিখিত এবং শারীরিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদনের দিনক্ষণ:
গত ২১ আগস্ট থেকে শুরু হয়েছে আবেদন। আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারেন।

তাই আর দেরি না করে, তড়িঘড়ি পরিবেশবন্ধু পদে আবেদন করতে পারেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.