সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্লক প্রোগ্র্যাম ম্যানেজার পদে কর্মী নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশন৷ মূলত রাজ্যের বিভিন্ন গ্রামেই নিয়োগ করা হবে প্রোগ্র্যাম ম্যানেজারদের৷ যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কিংবা মাস্টার্স ডিগ্রিধারীরাই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷ চুক্তি ভিত্তিতেই হবে এই শূন্যপদে হবে কর্মী নিয়োগ৷
[অষ্টম শ্রেণি পাশ? তবে আপনার জন্য রইল সরকারি চাকরির সন্ধান]
ব্লক প্রোগ্র্যাম ম্যানেজার পদে চুক্তির ভিত্তিতে দু’জনকে নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশন৷ এই পদে আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতেই হবে৷ এছাড়াও গণিতেও বিশেষ জ্ঞান থাকতে হবে আবেদনকারীর৷ ম্যানেজমেন্ট, কমার্স এবং ইঞ্জিনিয়ারিং পাশ করা আবেদনকারীরা এই পদের জন্য অগ্রগণ্য৷ আবেদনকারীদের বাংলা, হিন্দি এবং ইংরাজি ভাষায় সাবলীলভাবে বলতে এবং লিখতে পারা বাধ্যতামূলক৷ কম্পিউটারেও জ্ঞান থাকা প্রয়োজন৷ চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে৷ চাকরিসূত্রে রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে আবেদনকারীদের ব্লক প্রোগ্র্যাম ম্যানেজার হিসাবে নিয়োগ করা হবে৷
[জোনাল অফিসে কর্মী নিয়োগ করছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া]
www.wbprd.gov.in– এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আগ্রহীরা৷ ওই ওয়েবসাইটে গিয়েই আবেদন করতে পারবেন তাঁরা৷ একটি রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে ব্যাংকে টাকা জমা দিতে হবে আবেদনকারীদের৷ ব্যাংকে জমা দেওয়া টাকার স্লিপ এবং রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতেই পরীক্ষা বসতে পারবেন আগ্রহীরা৷ প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে৷ সফল প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমেই নির্বাচন করা হবে৷ ১৫ অক্টোবর থেকে আগামী ১১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন