Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
রূপশ্রী প্রকল্পে চাকরি

রূপশ্রী প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরির সুযোগ, রইল আবেদনের খুঁটিনাটি

আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে ভুলবেন না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৭, ২০২০, ১৬:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৭, ২০২০, ১৬:২৮

options
link
রূপশ্রী প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরির সুযোগ, রইল আবেদনের খুঁটিনাটি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি করছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপাতত এক বছরের চুক্তি ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে ভুলবেন না।

হিসাবরক্ষক
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. বাণিজ্যে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. এম এস অফিস সম্পর্কে জ্ঞান থাকা বাঞ্ছনীয়।
৩. এছাড়াও ট্যালি, প্রেজেন্টেশন প্যাকেজ সম্পর্কিত জ্ঞান থাকতে হবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আবেদনকারীর অভিজ্ঞতা:
যেকোনও স্বেচ্ছাসেবী সংগঠনে ৩ বছর চাকরি করার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি তারিখের নিরিখে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তফসিলি জাতি(এসসি) এবং তফসিলি উপজাতি(এসটি) প্রার্থীদের জন্য ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি(ওবিসি) প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন।

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ১৫ হাজার টাকা করে প্রতি মাসে বেতন পাবেন।

[আরও পড়ুন: স্নাতক হলেই মিলবে রাজ্য সরকারি চাকরি, আবেদনের পদ্ধতি জানেন তো?]

ডেটা এন্ট্রি অপারেটর
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. বাণিজ্যে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. এম এস অফিস সম্পর্কে জ্ঞান থাকা বাঞ্ছনীয়।
৩. মিনিটে ৩০টি শব্দ টাইপ করতে পারার দক্ষতা থাকা প্রয়োজন।

আবেদনকারীর অভিজ্ঞতা:
যেকোনও স্বেচ্ছাসেবী সংগঠনে ১ বছর চাকরি করার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি তারিখের নিরিখে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তফসিলি জাতি(এসসি) এবং তফসিলি উপজাতি(এসটি) প্রার্থীদের জন্য ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি(ওবিসি) প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন।

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ১১ হাজার টাকা করে প্রতি মাসে বেতন পাবেন।

[আরও পড়ুন: আপনি কি স্নাতক? ইন্টারভিউয়ের মাধ্যমে মিলতে পারে পোর্ট ট্রাস্টে চাকরি]

আবেদনের পদ্ধতি:
www.siliguri.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীকে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
লিখিত পরীক্ষা, কম্পিউটারভিত্তিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

*আপাতত ১ বছরের চুক্তি ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। তবে যোগ্যতার নিরিখে আবারও চুক্তি পুনর্নবীকরণ করা হবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.