Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Indian Railways

ভারতীয় রেলে ৯ হাজার পদে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশ করলেই আবেদন করুন

আবেদন করার শেষ তারিখ কবে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১৩:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১৩:৫৮

options
link
ভারতীয় রেলে ৯ হাজার পদে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশ করলেই আবেদন করুন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় রেলে (Indian Railways) চাকরির সুযোগ। ৯০০০ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। কিছুদিন আগে অ্যাসিসটেন্ট লোকো পাইলট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রেল। এবার টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে টেকনিশিয়ান গ্রেড ৩ এবং গ্রেড ১-এ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। সঙ্গে থাকতেই হবে আইটিআই (ITI) ট্রেনিং। আবেদন করার শেষ তারিখ কবে?

রেল সূত্র খবর, আগামী ৯ মার্চ ২০২৪ থেকে অনলাইনে আবেদন করা যাবে। যা চলবে পরবর্তী এক মাস অর্থাৎ ৮ এপ্রিল অবধি। যদিও রেলের তরফে এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি জারি করা হয়নি। রেল বোর্ডের ওয়েবসাইটে দ্রুত ওই বিজ্ঞাপন প্রকাশ করা হবে। একাধিক নির্বাচন পদ্ধতির মধ্যে দিয়ে নিয়োগ করা হবে টেকনিশিয়ান গ্রেড ৩ এবং গ্রেড ১-এ শূন্যপদে। মোট শূন্য পদের সংখ্যা ৯ হাজার। জানা গিয়েছে, মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। সঙ্গে থাকতেই হবে আইটিআই (ITI) ট্রেনিং।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

[আরও পড়ুন: বিরতির পর ফের শুরু কৃষক বিক্ষোভ, ‘আলোচনাতেই হবে সমাধান’, দাবি অনুরাগ ঠাকুরের]

গ্রেড ৩ টেকনিশিয়ান পদে ৭৯০০ কর্মী নিয়োগ করা হবে। গ্রেড ১ টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে ১১০০ জনকে। আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। আবেদন করার সর্বোচ্চ বয়স ৩৬ বছর। গ্রেড ১ টেকনিশিয়ান সিগন্যাল বেতন ২৯, ২০০ টাকা। গ্রেড ৩ টেকনিশিয়ানের বেতন ১৯, ৯০০ টাকা। আবেদন করতে হলে লক্ষ্য রাখতে হবে https://www.recruitmentrrb.in ওয়েবসাইটে। এখনেই পাওয়া যাবে বিস্তারিত।

 

[আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদে প্রথমবার পুজো দিলেন যোগী, ভিডিও ভাইরাল]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.