Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট

আপনি উচ্চমাধ্যমিক পাশ? ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে চাকরির সুযোগ

জেনে নিন আবেদনের পদ্ধতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২০, ২০:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২০, ২০:৫৩

options
link
আপনি উচ্চমাধ্যমিক পাশ? ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে চাকরির সুযোগ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি উচ্চমাধ্যমিক পাশ? ভাবছেন শিক্ষাগত যোগ্যতার নিরিখে কিছুই করতে পারবেন না? তবে আপনার জন্য রয়েছে সুখবর। লকডাউনের ফাঁকা সময়কে কাজে লাগিয়ে করে ফেলুন চাকরির আবেদন। রইল আপনার প্রয়োজনীয় খুঁটিনাটি।

সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল সংস্থা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে কমপক্ষে ৫ জনকে নিয়োগ করা হবে। মূলত কলকাতাতেই বাছাই হওয়া প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১.
ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ কিংবা বিজ্ঞানে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
২. স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩. এছাড়াও ল্যাবরেটরিতে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
আবেদনকারীর বয়সসীমা:
২০ এপ্রিল,২০২০ তারিখের নিরিখে ন্যূনতম ১৮ থেকে ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। সরকারি নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা বেতন পাবেন।

[আরও পড়ুন: বাড়িতে বসে করুন রূপশ্রী প্রকল্পে চাকরির আবেদন, জেনে নিন পদ্ধতি]

আবেদনের পদ্ধতি:
https://cdsco.gov.in
এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। কিংবা নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতেও পারেন। ঠিকানাটি হল: দ্য ডিরেক্টর, সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরি। ৩ কিদওয়াি স্ট্রিট, কলকাতা: ৭০০০১৬।
আবেদনপত্র পাঠানোর শেষ দিন:
আগামী ২০ এপ্রিলের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পৌঁছতে হবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন করবেন নাকি?]

আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য https://cdsco.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.