সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী আইন বিভাগের পড়ুয়া? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, স্পেশ্যাল ডিউটি (লিগ্যাল) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল শিলিগুড়ি পৌরনিগম। আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ জুন ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে। জেনে নিন চাকরি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
কারা ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে পারবেন?
- যাঁরা আইনে স্নাতক তাঁরা এই ইন্টারভিউতে অংশ নিতে পারবেন।
- সিভিল মামলা লড়ার ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা।
[আরও পড়ুন: মোটা বেতনের কেন্দ্রীয় সরকারি চাকরি চান? জেনে নিন আবেদনের খুঁটিনাটি]
বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই ইন্টারভিউতে অংশ নিতে পারবেন।
বেতন:
স্পেশ্যাল ডিউটি (লিগ্যাল) পদে চাকরি যিনি পাবেন তিনি প্রতি মাসে ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
বিঃদ্রঃ- যাঁরা স্পেশ্যাল ডিউটি (লিগ্যাল) আগ্রহীদের আগামী ১৬ জুন ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে।
[আরও পড়ুন: ন্যূনতম মাধ্যমিক পাশেই মিলতে পারে ডাকবিভাগে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন