Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

করোনা আবহে প্রচুর কর্মী নিয়োগ করছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কীভাবে আবেদন করবেন?

এখুনি আবেদন করুন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২১, ১৮:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২১, ১৮:৫০

options
link
করোনা আবহে প্রচুর কর্মী নিয়োগ করছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কীভাবে আবেদন করবেন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে করোনা। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে যে কোনও মুহূর্তে লকডাউনের আশঙ্কা করছেন দেশবাসী। তাতে বাড়ছে কাজ হারানোর আতঙ্ক। পাশাপাশি, নতুন নিয়োগ বন্ধের আশঙ্কাও রয়েছে। যা চাকুরিপ্রার্থীদের কপালে ভাঁজ ফেলেছে। এসবের মাঝেও রয়েছে সুখবর। দেশজুড়ে প্রচুর কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India)। চাকরি খুঁজছেন যারা, চটপট আবেদন করুন। কীভাবে করবেন? জেনে নিন খুঁটিনাটি।

মোট শূন্যপদ – জুনিয়র অ্যাসোসিয়েটস (কাস্টমার সাপোর্ট ও সেলস) – ৫২৩৭

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শিক্ষাগত যোগ্যতা – যে কোনও শাখায় স্নাতকরাই আবেদন করতে পারবেন। তবে যে রাজ্যের জন্য আবেদন করা হবে, সেখানকার স্থানীয় ভাষা পড়া, লেখা ও বলার দক্ষতা থাকতে হবে।

[আরও পড়ুন: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় মোটা বেতনের চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন?]

বয়সসীমা – ১ এপ্রিল ২০২১ তারিখে ২০ বছরের উর্ধ্বে ও ২৮ বছরের কম বয়স হলেই আবেদন করা যাবে। (নিয়ম অনুযায়ী তফসিলি জাতি ও উপজাতিরা ৫ বছর ও ওবিসিরা ৩ বছর ছাড় পাবেন।)

বেতন – এই পদে নিযুক্তদের বেতন হবে ১৭,৯০০ থেকে ৪৭,৯২০ টাকার মধ্যে।

নিয়োগের পদ্ধতি – অনলাইনে প্রিলিমানারি টেস্ট ও মেইন পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা জুন মাসে। মেন হবে ৩১ জুলাই ২০২১। (পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন হলে তা জানিয়ে দেওয়া হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে।)

আবেদনের পদ্ধতি – ২৭ এপ্রিল থেকে ১৭ মে-এর মধ্যে স্টেট ব্যাংকের ওয়েবসাইটে https://www.sbi.co.in/careers গিয়ে আবেদন করতে পারবেন। ফি হিসেবে জমা দিতে হবে ৭৫০ টাকা। (তফসিলি জাতি-উপজাতি ও ওসিবিদের ক্ষেত্রে ফি লাগবে না।)

তাহলে আর অপেক্ষা কেন? এখুন আবেদন করুন আপনিও।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.