সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। আগামী ১১ জুন ইন্টারভিউতে অংশ নেওয়ার আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
কারা আবেদনের যোগ্য:
Advertisement
- আবেদনকারীকে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে।
- রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
৬০ থেকে ৬৪ বছর বয়সিরা আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: ফরেস্ট্রি নিয়ে পড়াশোনার ভাবনা, দেশ-বিদেশে কাজের সুযোগ পেতে কী করবেন?]
পারিশ্রমিক:
এই শূন্যপদে চাকরিরতরা প্রতি মাসে ৪০ হাজার টাকা পারিশ্রমিক পাবেন।
ইন্টারভিউর দিনক্ষণ:
আগামী ১১ জুন, সকাল ১১টার মধ্যে সমস্ত নথি নিয়ে ইন্টারভিউ কেন্দ্রে হাজির হতে হবে।
ইন্টারভিউ দিতে যাওয়ার আগে করণীয়:
- একটি ফর্ম পূরণ করতে হবে।
- ওই ফর্মের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার নথি, কর্মজীবনের শংসাপত্র-সহ অন্যান্য নথির প্রতিলিপিও জমা দিতে হবে।
- ইন্টারভিউ দেওয়ার সময় অবশ্যই আসল সমস্ত শংসাপত্র সঙ্গে রাখতে হবে।