Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Coronavirus

Coronavirus Update: রাজ্যে করোনার দাপট অব্যাহত, একদিনে সংক্রমিত ৩ হাজারের বেশি, মৃত্যু ৫ জনের

কলকাতায় সংক্রমণের গ্রাফ নিম্নমুখী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২২, ১৯:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২২, ১৯:২৬

options
link
Coronavirus Update: রাজ্যে করোনার দাপট অব্যাহত, একদিনে সংক্রমিত ৩ হাজারের বেশি, মৃত্যু ৫ জনের zoom

ক্ষীরোদ ভট্টাচার্য:  রাজ্যে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ অব্যাহত। গত ২৪ ঘণ্টায় আরও বাড়ল আক্রান্তের সংখ্যা, বাড়ল মৃত্যুও। রাজ্যের স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে রাজ্যে নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন ৩০২৯ জন। এই মরশুমে এই প্রথম আক্রান্তের সংখ্যা পেরল তিন হাজারের গণ্ডি। মহামারীর বলি ৫ জন, যা ঊর্ধ্বমুখী। পজিটিভিটি রেট ১৮.৯৫। বুধবারও এই হার ছিল ১৮.৫৯। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬৬৪ জন। শতকরা হিসেবে যা ৯৭.৫৭ শতাংশ।

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুধবারের বুলেটিন দেখলে দেখা যায়, দৈনিক কোভিড (COVID-19) সংক্রমণের নিরিখে এদিনও শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে ৭৩২ জনের শরীরে বাসা বেঁধেছে ভাইরাস। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা (Kolkata)। মহানগরীতে এদিন করোনা আক্রান্ত হয়েছেন ৫৭৪ জন। এই সংখ্যা যদিও বুধবারের তুলনায় কম। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ২০৮ জন। শতাধিক সংক্রমণের তালিকায় জায়গা করে নিয়েছে বীরভূম, হুগলি, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান, মালদহে। রাজ্যে মোট অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২৮,৮৫৬। একদিনে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৫,৯৮১ টি। যার মধ্যে ১৫.৯৮ শতাংশ পজিটিভ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: প্রাইমারি টেট নিয়োগ দুর্নীতি: তদন্ত কতদূর, CBI-এর কাছে রিপোর্ট তলব আদালতের]

এদিকে, মহামারীর বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে টিকাকরণে (Corona vaccination) বাড়তি জোর দেওয়া হচ্ছে। পরিসংখ্যান বলছে, একদিনে ১,২৩,০৯৮ ডোজ পেয়েছেন রাজ্যবাসী। ১৮ বছরের বেশি নাগরিকদের বিনামূল্যে বুস্টার ডোজ (Booster Dose) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। শুক্রবার থেকেই তা চালু হয়ে যাবে। সেইমতো দেশের বিভিন্ন জায়গায় টিকাকেন্দ্রগুলিতে প্রস্তুতি শুরু হয়েছে। কলকাতা পুরসভাতেও প্রস্তুতি চলছে। পুরসভার অন্তত ১০০ টি কেন্দ্র থেকে মিলবে বুস্টার ডোজ।  

[আরও পড়ুন: পেগাসাসের পরে ড্রোন দিয়ে নজরদারি সীমান্তে! বন্ধুরাষ্ট্র ভারতকে ফের সাহায্য ইজরায়েলি সংস্থার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.