সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই দিনটাও ছিল ৩১ অক্টোবর৷ সালটা ছিল ১৯৮৪৷ সারা দেশ যখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুতে শোকপালন করছিল, আতঙ্কের কালো অন্ধকার নেমে এসেছিল শিখ সম্প্রদায়ের জীবনে৷ দাঙ্গার আগুনে দাউদাউ করে জ্বলছিল দেশের উত্তর-পশ্চিম প্রান্তের রাজ্যটি৷
জ্বলন্ত সেই সময়ের দলিলই উঠে এসেছে জাতীয় পুরস্কার জয়ী পরিচালক শিবাজি লোটন পাটিলের ক্যামেরায়৷ ছবির নাম ‘৩১ অক্টোবর’৷ প্রথম ঝলকেই নজর কাড়তে বাধ্য বাস্তবের সিনে-দলিল৷
ছবিতে দাঙ্গা আক্রান্ত শিখ দম্পতির ভূমিকায় দেখা যাবে বীর দাস ও সোহা আলি খানকে৷ ‘মস্তিজাদে’, ‘সান্তা বান্তা’র মতো কমেডির পর সিরিয়াস রোলে বেশ নজর কেড়েছেন বীর৷ নতুন ইনিংসে প্রমিসিং মনে হচ্ছে সোহাকেও৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন