Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

হিন্দু সন্ত্রাস দেখানো হয়েছে ‘কোয়ান্টিকো’-এ, কাঠগড়ায় প্রিয়াঙ্কা

এপিসোডের জন্য ক্ষমা চাইল প্রযোজনা সংস্থা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০১৮, ১৬:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০১৮, ১৬:২৯

options
link
হিন্দু সন্ত্রাস দেখানো হয়েছে ‘কোয়ান্টিকো’-এ, কাঠগড়ায় প্রিয়াঙ্কা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলিউডের পাট চুকিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এর মধ্যেই নয়া বিতর্কে জড়ালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার নেটদুনিয়ায় তীব্র কটাক্ষের শিকার হতে হল ‘দেশি গার্ল’কে। ‘কোয়ান্টিকো’-র সাম্প্রতিক সিরিজের জন্য তাঁকে কাঠগড়ায় দাঁড় করালেন নেটিজেনরা। ‘হিন্দু সন্ত্রাস’ দেখিয়ে বিপাকে টেলিভিশন সিরিজের প্রযোজনা সংস্থা এবিসি-ও। ক্ষমা চেয়ে বিবৃতি দিতে হল মার্কিন মুলুকের সংস্থাকে।

[প্যান্ট পরেননি, রেস্তরাঁয় ঢুকতে দেওয়া হল না ইয়ামি গৌতমের বোনকে]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

‘কোয়ান্টিকো’-র তৃতীয় মরশুম চলছে। সম্প্রতি তার এপিসোড আমেরিকান টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে। যেখানে দেখানো হয়েছে মুখ্য চরিত্র অ্যালেক্স প্যারিস (প্রিয়াঙ্কা চোপড়া) ম্যানহাটনের উপর পরমাণু হামলার পরিকল্পনা করছে। এর দায় পাকিস্তানের উপর চাপানোই তার লক্ষ্য। ইন্দো-পাকিস্তান সামিটের আগেই এই চেষ্টা করে অ্যালেক্স। এই বিষয়টিকেই ‘হিন্দু সন্ত্রাস’ আখ্যা দেওয়া হয়েছে। আর এতেই আপত্তি তুলেছেন নেটিজেনরা। প্রিয়াঙ্কাকে একহাত নিয়েছেন অনেকে। এমন চিত্রনাট্যে তিনি কীভাবে সায় দিলেন? তাতে অভিনয়ও করলেন? এর জন্য তাঁর লজ্জা হওয়া উচিত বলে মনে করেন অনেকে।

[OMG! প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এই জনপ্রিয় হলিউড অভিনেতা!]

ঘটনায় প্রিয়াঙ্কার তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে প্রযোজনা সংস্থা এবিসি-র তরফে ক্ষমা চাওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, টেলিভিশন সিরিজের চিত্রনাট্যের সঙ্গে প্রিয়াঙ্কার কোনও যোগাযোগ নেই। তিনি কেবল অভিনয় করেছেন মাত্র। তাই তাঁকে যেন আক্রমণের নিশানা না হতে হয়।

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

 [পাকিস্তানের ভোটে লড়ছেন শাহরুখের বোন, দাঁড়ালেন নির্দল প্রার্থী হিসেবে]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.