সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক করণ জোহর এবং পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খানকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে ফের বিতর্কে গায়ক অভিজিৎ ভট্টাচার্য। সাম্প্রতিক সময়ে ভারত-পাক সম্পর্কে যে সমস্যা তৈরি হয়েছে তারই জেরে পাক শিল্পীরা বলিউডে কাজ করার সুযোগ পাচ্ছেন না। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তরফ থেকেও পাক শিল্পীদের দেশ ছাড়ার জন্য রীতিমতো হুমকি দেওয়া হয়েছে। এই কঠিন পরিস্থিতিতেই একের পর মন্তব্য করে চলেছেন অভিজিৎ।
টুইটারে পাক শিল্পী এবং বলি শিল্পীদের রীতিমতো ব্যক্তিগত আক্রমণ করছেন তিনি। গত কয়েকদিন আগেই পরিচালক করণ জোহর এবং মহেশ ভাটের বিরুদ্ধে পাক অভিনেতা-অভিনেত্রীদের ছবিতে কাজ দেওয়ার জন্য কুকথা বলেছিলেন তিনি। এরপর অভিনেতা সলমন খান যখন পাক অভিনেতাদের পাশে দাঁড়িয়ে বার্তা দেন, তখনও ভাইজানের বিরুদ্ধে সরব হন তিনি।
কিন্তু এবার বিরোধিতার ঝড় তুলতে গিয়ে যাবতীয় শালীনতা লঙ্ঘন করলেন গায়ক। টুইটে করণ জোহরকে ফওয়াদের ‘মেহবুবা’ আখ্যা দিয়ে তিনি লিখেছেন “মেহবুবা করণ জোহর এখন ডিপ্রেশনে রয়েছেন। কারণ পাক প্রেমিক ফওয়াদ খান তাঁর সঙ্গে প্রতারণা করে চলে গিয়েছেন। বেচারি শ্রীমতি করণ জোহর খান।”

অভিজিতের এই টুইটে সমকামী মানুষদের অপমান করা হচ্ছে, এই অভিযোগে গায়কেও একহাত নেন টুইটার ব্যবহারকারীরা। পাক বিরোধিতা সত্বেও গায়কের এহেন মন্তব্যের বিরোধিতা করছেন অনেকেই।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন