Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

বিকিনিতে লাস্যময়ী হতে খাকি উর্দির মায়া ছাড়লেন এই সুন্দরী!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে খাকি উর্দি৷ চোখেমুখে জেদ৷ যে কোনও পরিস্থিতি দেখলেই কড়া হাতে তার মোকাবিলা করা৷ তাঁর ভাবমূর্তি এমনই৷ আমজনতা তাঁকে এ রূপেই দেখতে অভ্যস্ত৷ সেই তিনি কিনা ছেড়ে রাখলেন খাকি উর্দি৷ পরিবর্তে পরনে উঠল বিকিনি৷ আর অন্যায়ের প্রতিবাদী রূপ ছেড়ে মুহূর্তে হয়ে উঠলেন লাস্যময়ী৷ তবে কি বিকিনি পরার সাধেই খাকি উর্দির মায়া ছাড়লেন … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/entertainment/actress-rishina-kandhari-is-hot-in-bikini-shares-pic-in-instagram/pid/17022/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "বিকিনিতে লাস্যময়ী হতে খাকি উর্দির মায়া ছাড়লেন এই সুন্দরী!"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০১৬, ১৮:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০১৬, ১৮:০০

options
link
বিকিনিতে লাস্যময়ী হতে খাকি উর্দির মায়া ছাড়লেন এই সুন্দরী! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে খাকি উর্দি৷ চোখেমুখে জেদ৷ যে কোনও পরিস্থিতি দেখলেই কড়া হাতে তার মোকাবিলা করা৷ তাঁর ভাবমূর্তি এমনই৷ আমজনতা তাঁকে এ রূপেই দেখতে অভ্যস্ত৷ সেই তিনি কিনা ছেড়ে রাখলেন খাকি উর্দি৷ পরিবর্তে পরনে উঠল বিকিনি৷ আর অন্যায়ের প্রতিবাদী রূপ ছেড়ে মুহূর্তে হয়ে উঠলেন লাস্যময়ী৷ তবে কি বিকিনি পরার সাধেই খাকি উর্দির মায়া ছাড়লেন এই সুন্দরী?

কিন্তু কে ইনি? আমদর্শক এঁকে চেনেন ‘দিয়া ও বাতি হাম’ সিরিয়ালের দৌলতে৷ পর্দায় ইনি আইপিএস অর্পিতা খান্না৷ আসলে ঋষিণা কান্ধারি৷ ছোটপর্দায় যাঁরা যে রূপে আসেন সাধারণ মানুষের কাছে তাঁদের সেই ইমেজটিই ছাপ রেখে যায়৷ তার বাইরে অন্য কোনও রূপে তাঁকে ভাবতেও পারেন না ড্রয়িংরুমের দর্শক৷ কিন্তু কখনও কখনও এই স্টিরিওটাইপ ভেঙে দেন খোদ অভিনেত্রীরাই৷ ইদানীং ছোটপর্দার বেশ কয়েকজন অভিনেত্রী বিকিনিতে শুট করে নিজেদেরকে বোল্ড ও সাহসী বলে প্রমাণ করেছেন৷ সেই একই পথে হাঁটলেন ঋষিণাও৷ সম্প্রতি তাঁর হেকটিক শিডিউল থেকে কয়েকদিনের ছুটি ম্যানেজ করতে পেরে্ছিলেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী৷ আর সেই অবসরে চেনা ইমেজ ফেলে একেবারে নতুন হয়ে সকলের কাছে ধরা দিলেন তিনি৷ বিকিনিতে শরীরী আবেদনের মায়া ছড়িয়ে দেখা দিলেন লাস্যময়ী রূপে৷ যদিও খাকি উর্দি তাঁকে যে জনপ্রিয়তা দিয়েছে তা তিনি কখনওই ভুলতে পারেন না৷ ছুটি থেকে ফিরে তাঁকেও ফিরতে হবে চেনা পোশাক ও ইমেজের ঘেরাটোপেই৷ তবে আপতত কিছুটা সময় অন্য ঋষিণার ছবি তিনি উপহার দিয়ে গেলেন তাঁর ফ্যানদের৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.