Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

প্রতিবেশীকে হেনস্তার দায়ে কারাদণ্ড আদিত্য পাঞ্চোলির

প্রতিবেশীকে মারধর, হেনস্তার অভিযোগে এবার ১ বছর কারাদণ্ডের সাজা পেলেন অভিনেতা আদিত্য পাঞ্চোলি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০১৬, ১১:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০১৬, ১১:৩০

options
link
প্রতিবেশীকে হেনস্তার দায়ে কারাদণ্ড আদিত্য পাঞ্চোলির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবেশীকে মারধর, হেনস্তার অভিযোগে এবার ১ বছর কারাদণ্ডের সাজা পেলেন অভিনেতা আদিত্য পাঞ্চোলি৷ আন্ধেরির এক আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে এই শাস্তি ঘোষণা করে৷

ঘটনা ২০০৫ সালের৷ নিজের আবাসনে প্রতীক পাসরানি নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ অদিত্যর আঘাতের জেরে নাক ভাঙে ওই ব্যক্তির৷  জানা গিয়েছিল, গাড়ি পার্ক করা নিয়েই প্রতীকের সঙ্গে ঝামেলায় জড়ান আদিত্য৷ তা গড়ায় হাতাহাতিতে৷ ডাক্তারি পরীক্ষায় প্রতীকের চোট প্রমাণিত হওয়ার পরই আদিত্যর বিরুদ্ধে আঘাত ও হুমকির অভিযোগে মামলা দায়ের হয়৷ ঘটনায় দোষী সাব্যস্ত হন আদিত্য৷  মামলার রায় ঘোষণা করে আদিত্যকে এক বছরের কারাদণ্ডের সাজা দেয় আদালত৷ পরে অবশ্য ১২,০০০ টাকা জামিনে মুক্তি পান তিনি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.