Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

OMG! গ্লাসগোর রাস্তায় এমন কথাও শুনতে হল অমিতাভকে!

এমনও হতে পারে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০১৮, ১৯:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০১৮, ১৯:৪৮

options
link
OMG! গ্লাসগোর রাস্তায় এমন কথাও শুনতে হল অমিতাভকে! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুল তো মানুষ মাত্রেই হয়। তাঁরও মাঝেমধ্যে হয়ে থাকে। কিন্তু তা বলে এমন ভুল কি ক্ষমা করা যায়? ভারতীয় সিনেমার প্রতি যাঁদের ভালবাসা রয়েছে, তাঁরা তো অন্তত করতে পারবেন না। গ্লাসগোর রাস্তায় আপন মনে হাঁটছিলেন অমিতাভ বচ্চন। আর তাঁকে কি না এই মন্তব্য শুনতে হল!

[বাস্তব জীবনের অপূর্ণতা কি পর্দায় পূর্ণ করতে পারল ‘সঞ্জু’?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খবরটি বিগ বি নিজেই শেয়ার করেছেন। পরিচালক সুজয় ঘোষের ‘বদলা’র শুটিং করতে গ্লাসগো গিয়েছেন অমিতাভ। শুটিংয়ের অবসরেই হাঁটতে বেরিয়েছিলেন তিনি। সেখানেই ঘটে এই ঘটনা। হঠাৎ ট্যাক্সি থেকে এক ব্যক্তি তাঁকে দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন। এতে অস্বাভাবিক অবশ্য কিছু নেই। তারকাদের দেখে এমন প্রতিক্রিয়া অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। অমিতাভ বচ্চনের মতো লিভিং লেজেন্ড তো এতেই অভ্যস্ত। কিন্তু অনুরাগীর মন্তব্য চমকে দিল বিগ বি-কেও। কারণ বিগ বি-কে সলমন খান বলে সম্বোধন করে বসেন ওই ব্যক্তি। শুধু তাই নয়, তাঁকে প্রশ্ন করেন কেমন আছেন তিনি? এ প্রশ্নের উত্তর কী দেবেন তখন ভেবে পাননি বলিউডের শাহেনশা। তবে জীবনের এই চমকে দেওয়া ঘটনা সকলের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

 

ভুল সকলের ক্ষেত্রেই হয়। অমিতাভ বচ্চন নিজেও কিছুদিন আগেই এমন একটি ভুল করে বসেছিলেন। ‘ব্রহ্মাস্ত্র’র চিত্রনাট্য পড়ার ভারচুয়াল দুনিয়ায় ছবি আপলোড করেছিলেন বিগ বি। যাতে পরিচালক অয়ন মুখোপাধ্যায়, রণবীর কাপুর ও আলিয়া ভাট ছিলেন। ভুল করে রণবীর কাপুরকে রণবীর সিং লিখে ফেলেছিলেন বিগ বি। এতেই ট্রোলের শিকার হতে হয়েছিল তাঁকে। এবার তাঁর সঙ্গেই এমন ঘটনা ঘটল অ্যাকচুয়াল দুনিয়ায়। সলমন খানের সঙ্গে অমিতাভ বচ্চনের চেহারার কোনও মিলই যে নেই, তাহলে এমন ভুল হল কী করে? এই প্রশ্নই উঠেছে নেটদুনিয়ায়।

[দেশি লুকে গুঞ্জন, শাড়ি পরে নিকের সঙ্গে কোথায় গেলেন প্রিয়াঙ্কা?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.