Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

চাকরি খুঁজছেন বিগ বি! ব্যাপারটা কী?

তালিকায় রয়েছেন শাহরুখও!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০১৯, ১৪:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০১৯, ১৪:৩১

options
link
চাকরি খুঁজছেন বিগ বি! ব্যাপারটা কী? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কাজ নেই। বেকার।’ এমন কথা প্রায়ই যুবক-যুবতীদের মুখে শোনা যায়। কিন্তু খোদ অমিতাভ বচ্চনের চাকরি নেই! তিনিও সেই চাকরিপ্রার্থীদের দলেই পড়ে গিয়েছেন, এও সম্ভব! হয়েছে সেটাই। অন্তত বিগ বি তেমনটাই দাবি করেছেন। এক্ষেত্রে তিনি পাশে পেয়েছেন বলিউড বাদশাকেও। শাহরুখেরও নাকি চাকরি খুব দরকার।

শুক্রবার মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চনের ছবি ‘বদলা’। শনিবার ছবির কয়েকটি স্ক্রিনশট দিয়ে অমিতাভ বচ্চন টুইটারে পোস্ট করেছেন, “এটা তো হয়ে গেল। এবার কাল চাকরি কই? ৫০ বছর ধরে এটাই জিজ্ঞাসা করে আসছি।” অমিতাভের এই টুইটের পর শাহরুখ তাতে তাঁর বক্তব্য লিখেছেন। জানিয়েছেন তিনিও ওই একই পথের পথিক। তাঁর বক্তব্য, “যদি আপনি চাকরি পেয়ে যান, তবে আমার নামও সুপারিশ করে দেবেন।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

‘টেল অফ নাসিরি’ থেকে ‘ইনসাইডার’, শর্টফিল্মে মন জয় বর্ধমানের পরিচালকের ]

কিন্তু হঠাৎ কেন বলিউডের এমন দুই প্রবাদপ্রতীম অভিনেতা এমন টুইট করলেন? কারণ, ‘বদলা’-র পর অমিতাভের হাত ফাঁকা। তাঁর হাতে আর কোনও ছবি নেই। এদিকে শাহরুখেরও অবস্থাও একই। ‘জিরো’-র পর তিনি আর কোনও ছবিতে সই করেননি। রাকেশ শর্মার বায়োপিক তাঁর হাতে ছিল। কিন্তু ‘ডন ৩’ ছবিতে অভিনয়ের জন্য তিনি ছবিটি ছেড়ে দেন। এদিকে আবার ‘ডন ৩’ নিয়ে এখনও কোনও উচ্চবাচ্য নেই। ছবিটি কবে হবে, তা নিয়ে কোনও খবর এখনও প্রকাশ পায়নি। তাই শাহরুখও একদিক থেকে এই মুহূর্তে বেকার। কাজ নেই তাঁরও। অমিতাভ আর শাহরুখের টুইট দেখে চুপ করে থাকতে পারেননি তাপসী পান্নু। টুইট করেন তিনিও।

স্প্যানিশ ছবি ‘দ্য ইনভিজিবল গেস্ট’ অবলম্বনে তৈরি হয়েছে সুজয় ঘোষের ছবি ‘বদলা’। ছবিতে অমিতাভ বচ্চন ছাড়া অভিনয় করেছিলেন তাপসী পান্নু ও অমৃতা সিং। শাহরুখ ছিলেন ছবির সহ-প্রযোজক।

‘কলঙ্ক’-এ কাদের চেয়েছিলেন করণ? জানলে অবাক হবেন ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.