Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

হাড়হিম করা ‘পরি’র নয়া টিজার, অনুষ্কাকে দেখে আতঙ্কিত দর্শকরা

মনে সাহস থাকলে তবেই দেখুন ভিডিওটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২১, ১২:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২১, ১২:৫৪

options
link
হাড়হিম করা ‘পরি’র নয়া টিজার, অনুষ্কাকে দেখে আতঙ্কিত দর্শকরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে পাক্কা ঘরনি। নিজের পেশাদার জীবন, ফ্যানদের প্রত্যাশার চাপ যেমন ঠান্ডা মাথায় সামলাচ্ছেন, তেমনই সুদূর দক্ষিণ আফ্রিকায় স্বামীর দুর্দান্ত পারফরম্যান্সের তারিফ করতেও ভুলছেন না। হ্যাঁ, এভাবেই ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সুন্দর ভারসাম্য রেখে এগিয়ে চলেছেন অনুষ্কা শর্মা।

অনুষ্কার প্রযোজনার আপকামিং ছবি ‘পরি’ নিয়ে সিনেপ্রেমীদের আগ্রহ বেড়েছে মোশন পোস্টার মুক্তির পর থেকেই। এ ‘পরি’ রূপকথার নয়, এ কাহিনি কঠিন বাস্তবের। ছবির প্রথম টিজারে অনুষ্কার মুখ থেকে চুঁইয়ে চুঁইয়ে পড়ছিল রক্ত। ‘পরি’র চোখও রক্তাভ। ক্ষোভে পরিপূর্ণ। ছবির নতুন টিজারে ভয় আরও বাড়ল। কার্টুনে চোখ রাখা নীরিহ অনুষ্কার যখন আচমকাই পায়ের আঙুলের নখগুলি বড় হতে থাকে, তখন গায়ে কাঁটা দেয়। ছবির টিজারগুলিই ছবি নিয়ে দর্শকদের কৌতূহল অনেকখানি বাড়িয়ে দিচ্ছে। মনে জাগছে প্রশ্ন, এ কেমন পরি? হাড় হিম করা এই ভূতুড়ে ছবি মার্চ মাসের ২ তারিখ দোল উৎসবের ঠিক আগে মুক্তি পাবে। তখনই মিলবে সব প্রশ্নের উত্তর।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ক্রিকেটে দুর্নীতির প্রমাণ পেয়েও হাত গুটিয়ে আইসিসি, কিন্তু কেন?]

তবে রিল লাইফের পরি যতই ভয়ংকর হোন না কেন, রিয়েল লাইফের পরি অনুষ্কার তুলনা হয় না। অন্তত স্ত্রী হিসেবে তো নয়ই। কাজের খাতিরে দক্ষিণ আফ্রিকা থেকে আগেভাগে চলে আসতে হয়েছে ঠিকই, কিন্তু মানসিকভাবে যে স্বামী বিরাট কোহলির পাশেই রয়েছেন, তা প্রতি মুহূর্তে অনুভব করান অনুষ্কা। আর সেই কারণেই অভিনেত্রীর পাশাপাশি ভাল স্ত্রীও হয়ে উঠেছেন তিনি। তা কী এমন করলেন অনুষ্কা যার জন্য তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরাও? আসলে ডারবানে প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জিতিয়েছেন ক্যাপ্টেন কোহলি। তাঁর চওড়া ব্যাটিংয়ে ভর করেই ডারবানে প্রথমবার জয়ের মুখ দেখেছে টিম ইন্ডিয়া। কেরিয়ারের ৩৩তম সেঞ্চুরি হাঁকিয়ে দেশবাসীর পাশাপাশি মন জিতে নিয়েছেন বেটারহাফ অনুষ্কারও। আর তাই স্বামীকে সোশ্যাল মিডিয়াতেই অভিনন্দন জানিয়েছেন অনুষ্কা। ম্যাচের পরপরই ইনস্টাগ্রামের ইওর স্টোরিতে বিরাটের ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে লেখেন, ‘কী অসাধারণ মানুষ! আমার ভালাবাসা।’ এতেই যে বিরাট ফের দুর্দান্ত পারফর্ম করার জন্য চাঙ্গা হয়ে উঠেছেন, তা আর আলাদা করে বলে দিতে হবে না।

[শাহরুখের নির্দেশেই আলিবাগ ফার্মহাউসে বেআইনি কাজ!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.