সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড থেকেই হলিউড৷ তাঁর প্রতিভাকে কুর্নিশ জানিয়েছেন সবাই৷ জাতীয় পুরস্কার থেকে অস্কার, বাফটা সবই রয়েছে তাঁর ঝুলিতে৷ এই তালিকায় যুক্ত হল ফুকুয়োকা পুরস্কার৷ জাপানের এই বিখ্যাত পুরস্কার উঠতে চলেছে সঙ্গীত পরিচালক এ আর রহমানের হাতে৷
জাপানের ফুকুয়োকা শহরের ইকাটোপিয়া ফাউন্ডেশনের তরফে দেওয়া হয় এই পুরস্কার৷ যাতে প্রধানত তিনটি বিভাগ থাকে গ্র্যান্ড প্রাইজ, অ্যাকাডেমিক প্রাইজ এবং আর্টস ও কালচার প্রাইজ৷ যার মধ্যে সঙ্গীতে তাঁর অসাধারণ কীর্তির জন্য গ্র্যান্ড প্রাইজ পাচ্ছেন এ আর রহমান৷
ভারতীয়দের মধ্যে এর আগে এই পুরস্কার উঠেছে কিংবদন্তি সেতারবাদক রবি শংকর, নৃত্যশিল্পী সুব্রমন্যম, ইতিহাসবিদ রোমিলা থাপার, সরোদবাদক উস্তাদ আমজাদ আলি খান ও ইতিহাসবিদ রামচন্দ্র গুহর হাতে৷ গতবছরই ফুকুয়োকা পুরস্কার পেয়েছেন রামচন্দ্র৷ এবারে পালা রহমানের৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন