সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেমস ক্যামরনের সাই-ফাই ফিল্ম ‘অবতার’ সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়৷ ২০০৯ সালে ডিসেম্বরে ভারতবর্ষে রিলিজের পরে সাড়া ফেলেছিল ছবিটি৷ সমালোচক মহলেও টেকনিকালিটির জন্য বেশ প্রশংসিত হয় জেমস ক্যামারনের এই সৃষ্টি৷ অবতার আসার পরেপরেই ভক্তদের জানিয়ে ছিলেন সিক্যুয়েলও তৈরি করবেন তিনি৷ তাই ২০০৯ এর পর থেকে সাই-ফাই সিনেমার ভক্তরা অপেক্ষায় ছিলেন কবে আবার নতুন অবতারে ফিরবে ‘অবতার’৷ সিনেমাপ্রেমীদের প্রতিক্ষার অবসান খানিক শেষ হল বলাই যায়৷
জেমস ক্যামেরন জানিয়ে দিলেন অবতার ফিরছে তার দ্বিতীয় পর্ব নিয়ে৷ ২০১৭ সালেই এই ছবির প্রোডাকশনের কাজ শুরু করতে চলেছেন পরিচালক৷ ভক্তদের জন্য আপাতত তিনি সিক্যুয়েলের কাহিনী সম্পর্কে জানিয়েছেন যে এইবার গল্প এগোবে জেক ও নেয়তিরির সাংসারিক জীবন ও তাঁদের সন্তানদের নিয়ে৷ সিনেমাটি রিলিজ করবে ২০২০ সাল নাগাদ৷
অতএব ততদিন আরেকটু অপেক্ষায় থাকতে হবে অবতারপ্রেমীদের৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন