সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর রূপের ছটায় শেষদিন পর্যন্ত মোহিত ছিলেন আপামোর দেশবাসী৷ আটের দশক ও নয়ের দশকে তাঁর অভিনয়, স্টাইল, নাচের ঝলকে কার্যত উন্মাদিত হয়ে উঠতেন দেশের যুবকরা৷ অনেকের কাছেই এখনও তিনি ‘স্বপ্ন সুন্দরী’৷ পুরুষতান্ত্রিক বলিউডে তিনি হয়ে উঠেছিলেন প্রথম মহিলা সুপারস্টার৷ এহেন শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে স্মম্ভিত হয়েছে তাঁর ভক্তকূল৷ এখনও তাঁকে সম্পূর্ণ ভুলতে পারেননি অনেকেই৷ নিজের ‘জান’এর স্মৃতি এখনও তাড়িয়ে বেড়াচ্ছে তাঁকেও৷ ২২তম বিবাহবার্ষিকীতে প্রয়াত শ্রীদেবীর শেষ মুহূর্তের ভিডিও টুইট করে মনের সেই ভাবকেই সকলের সামনে প্রকাশ করলেন স্বামী বনি কাপুর৷
[বিবাহবিচ্ছেদ ঘোষণার সপ্তাহ দু’য়েকের মধ্যেই ফের প্রেম অর্জুনের জীবনে!]
রবিবার ছিল বনি কাপুর ও শ্রীদেবীর ২২তম বিবাহবার্ষিকী৷ ওই দিন টুইটারে বনি লেখেন, ‘আজ আমরা ২২তম বিবাহবার্ষিকী পালন করতাম…’ শ্রীদেবীকে ভালবেসে ‘জান’ বলে ডাকতেন বনি কাপুর৷ সেই নামেই টুইটারে প্রিয়তমা শ্রী’কে সম্মোধন করেন তিনি৷ জানান, চিরকাল তাঁর মধ্যেই বিরাজ করবেন শ্রীদেবী৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুবাইতে নিজের এক নিকট আত্মীয়ের বিয়েতে যোগ দিতে গিয়েছিলেন শ্রীদেবী ও তাঁর পরিবার৷ সেখানেই হোটেল রুমে মৃত্যু হয় অভিনেত্রীর৷ দানা বাঁধতে থাকে খুনের রহস্য৷ আশঙ্কা করা হয় দাউদ যোগেরও৷ তবে ময়নাতদন্তে প্রমাণিত হয় জলে ডুবেই মৃত্যু হয়েছে বলিউডের প্রথম মহিলা সুপারস্টারের৷ কেবল আবেগঘন লেখাই নয়, সেই বিয়ের অনুষ্ঠানে শ্রীদেবীর শেষ মুহূর্তের ভিডিও টুইট করেন বনি কাপুর৷
Today would have been our 22nd wedding anniversary. Jaan… My wife, my soulmate, the epitome of love, grace , warmth and laughter lives within me forever… pic.twitter.com/0XWhFIvOvz
— SRIDEVI BONEY KAPOOR (@SrideviBKapoor) June 2, 2018
[কবে শুরু প্রযোজক প্রিয়াঙ্কার বাংলা ছবি ‘নলিনী’র শুটিং?]
১৯৯৬-এর ২ জুন বনি কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন সুপারস্টার শ্রীদেবী৷ দীর্ঘ ২২ বছরের বৈবাহিক জীবনে সর্বদা পাশাপাশি দেখা গিয়েছে তাঁদের৷ দুই মেয়ে জাহ্নবী ও খুশীকে নিয়ে দুবাইয়ে ওই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন কাপুর দম্পতি৷ নিজের অভিনয় জীবনে একাধিক বিশেষ বিশেষ সম্মান পেয়েছেন শ্রীদেবী৷ সম্প্রতি ‘মম’ সিনেমার জন্য মরণোত্তর জাতীয় পুরস্কারও পান তিনি৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন