Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ধোঁয়া ওঠা কফির নস্টালজিয়া, ‘আফটারনুন উইথ জুলিয়া’

২০১৬’র কান শর্ট ফিল্ম কর্নারে ঠাঁই পেয়েছে এই বাংলা শর্ট ফিল্ম৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০১৬, ১৫:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০১৬, ১৫:১৬

options
link
ধোঁয়া ওঠা কফির নস্টালজিয়া, ‘আফটারনুন উইথ জুলিয়া’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই৷ কিন্তু, ধোঁয়া ওঠা কাপের মাঝে আজও কতই না তর্ক-বিতর্ক, আলাপ-আলোচনার ঝড় ওঠে কফি টেবিলের উপর৷ এসপ্রেসো, ক্যাপুচিনো, ব্ল্যাক কফির মাঝে মিলেমিশে একাকার হয়ে যায় বাস্তব-স্বপ্নের পার্থক্য৷ অলস দুপুরের ভুলতে বসা সেই কথাগুলিই উঠে এসেছে পরিচালক অভিরূপ বসুর শর্ট ফিল্ম ‘আফটারনুন উইথ জুলিয়া’তে৷ যা ঠাঁই পেয়েছে ২০১৬’র কান শর্ট ফিল্ম কর্নারে৷

Advertisement

১২ মিনিটের এই ছবিতে ভুলে যাওয়া স্বপ্নের সঙ্গে বাস্তবের যোগসূত্র বেঁধে দিয়েছেন অভিরূপ৷ ছন্নছাড়াদের এলোমেলো কথাতেই বুনেছেন নতুন স্বপ্নের মায়াজাল৷ এর জন্য সমদর্শী ও নেহার অভিনয়ের পাশাপাশি ক্রেডিট অবশ্যই দিতে হবে ধোঁয়া ওঠা ‘এসপ্রেসোর কাপ’কে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.