Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

‘দঙ্গল’-এর নতুন আমিরে মজল বলিউড!

কখনও কলেজবয়ের চরিত্রে মাতিয়ে তুলছেন দর্শকদের, কখনও আবার সিক্স প্যাক অ্যাবসের ঝলকে তাঁদের চমকে দিচ্ছেন৷ কিন্তু তিনি যাই করেন না কেন, সবেতেই রয়েছে পারফেকশন৷ এতটুকু খুঁত ধরার উপায় নেই৷ তিনি আমির খান!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০১৬, ১২:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০১৬, ১২:৫৫

options
link
‘দঙ্গল’-এর নতুন আমিরে মজল বলিউড! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও কলেজবয়ের চরিত্রে মাতিয়ে তুলছেন দর্শকদের, কখনও আবার সিক্স প্যাক অ্যাবসের ঝলকে তাঁদের চমকে দিচ্ছেন৷ কিন্তু তিনি যাই করেন না কেন, সবেতেই রয়েছে পারফেকশন৷ এতটুকু খুঁত ধরার উপায় নেই৷ তিনি আমির খান!
নতুন ছবি দঙ্গল নিয়ে ব্যস্ত রয়েছেন আমির৷ প্রতিটি ছবিতে চরিত্রের প্রয়োজনমতো নিজেকে একদম নতুন করে ভেঙে তৈরি করেন আমির৷ এটাই তাঁর বৈশিষ্ট৷
‘দঙ্গল’ ছবির ক্ষেত্রেও যে এর অন্যথা হবে না তা বোঝা গিয়েছিল আগেই৷ ‘দঙ্গল’ সিনেমার প্রথম পর্বের শুটিংয়ে আমিরের রূপ দেখে একপ্রকার ঘাবড়েই গিয়েছিলেন তাঁর ভক্তরা৷ কাঁচা-পাকা চুল, গালভর্তি দাড়ি আর চেহারায় বয়সের ছাপ৷ এক ধাক্কায় যেন অনেকটাই বয়স বেড়ে গিয়েছে আমিরের, এমনটাই মনে হয়েছিল ছবিতে আমিরের প্রথম লুকস দেখে৷
কিন্তু এবার আরও বড় চমকের পালা৷ এবার আমিরেরই অন্যরূপ দেখার পালা৷ গতকালই আমির তাঁর দ্বিতীয় লুকসটি প্রকাশ করেছেন৷ ছবির মুখ্যচরিত্র মহাবীরের যৌবনকালের চরিত্রে অভিনয় করার খাতিরেই নিজেকে আপাদমস্তক বদলে ফেলেছেন আমির৷

13413690_10153718580257799_143440339195922382_n

Advertisement

‘দঙ্গল’-এর এই যুবক আমিরের চেহারার সঙ্গে ‘গজনি’ ছবির আমিরের বেশ কিছু সাদৃশ্য থাকলেও, এলোমেলো চুল আর গালভর্তি দাঁড়ি চরিত্রটিকে যেন অন্যমাত্রায় নিয়ে গিয়েছে৷দঙ্গল ছবিটি যে আমিরের কেরিয়ারের নতুন মাইলস্টোন হতে চলেছে, তা আমিরের নতুন লুকস কিছুটা হলেও প্রমাণ করে দিচ্ছে৷একই মহাবীরের যৌবন এবং বার্ধক্যের রূপ দর্শকদের এই ছবির প্রতি আগ্রহ আরও কিছুটা বাড়িয়ে দিল বৈকি!

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.