Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Byomkesh Hotyamancha Poster

সত্যান্বেষী ও সত্যবতী হয়ে ফিরছেন আবির-সোহিনী, দেখুন ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’র ফার্স্টলুক

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২২, ১২:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২২, ১২:২৩

options
link
সত্যান্বেষী ও সত্যবতী হয়ে ফিরছেন আবির-সোহিনী, দেখুন ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’র ফার্স্টলুক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়পর্দায় সত্যান্বেষী ও সত্যবতী হয়ে ফিরছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও সোহিনী সরকার (Sohini Sarkar)। অরিন্দম শীল পরিচালক ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ ছবিতে আবারও একসঙ্গে দেখা যাবে দুই তারকাকে। প্রকাশ্যে ছবির অফিশিয়াল পোস্টার। 

Byomkesh Hotyamancha Poster

Advertisement

গোয়েন্দা গল্প সিনেমার পর্দায় তুলে ধরতে ভালবাসেন অরিন্দম শীল (Arindam Sil)।  কখনও লালবাজারের শবর দাশগুপ্তর কাহিনি বলেন, কখনও আবার ‘মিতিন মাসি’র গল্প বলেন। প্রথম ছবি ‘আবর্ত’র পরই ‘এবার শবর’ তৈরি করেছিলেন পরিচালক। তারপর ২০১৫ সালে তিনি প্রথমবার ব্যোমকেশের কাহিনি নিয়ে সিনেমা তৈরি করেন। সে বছর মুক্তি পেয়েছিল ‘হর হর ব্যোমকেশ’। এই ছবিতেই প্রথমবার ব্যোমকেশ ও সত্যবতী হিসেবে জুটি বাঁধেন আবির-সোহিনী। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

Byomkesh-Hotyamancha-1

[আরও পড়ুন: শাহরুখ-সলমনের প্রতিবেশী হলেন রণবীর-দীপিকা, ফ্ল্যাটের দাম জানলে চমকে যাবেন]

রিল লাইফের এই জুটিকে বেশ পছন্দ করেন দর্শকরা। তাঁদের নিয়েই আবার ‘ব্যোমকেশ পর্ব’ ও ‘ব্যোমকেশ গোত্র’ তৈরি করেন অরিন্দম। ‘ব্যোমকেশ গোত্র’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। তার চার বছর পর ২০২২ সালের ১১ আগস্ট মুক্তি পাচ্ছে ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ (Byomkesh Hotyamancha)।

Byomkesh-Hotyamancha-2

শোনা গিয়েছে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘বিশুপাল বধ’ গল্প অবলম্বনে তৈরি নতুন এই সিনেমা। আর তাতে আবির-সোহিনী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পাওলি দাম (Paoli Dam)। এই প্রথমবার অরিন্দম শীলের পরিচালনায় কাজ করলেন তিনি। ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ ছবিতে অজিতের ভূমিকায় অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায়। এছাড়াও দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়, অনুষা বিশ্বনাথনকে। সাতের দশকের প্রেক্ষাপটে চিত্রনাট্য সাজানো হয়েছে বলে খবর।  

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: নির্লজ্জ! ইদের দিন ‘অশালীন’ পোশাক পরায় নেটিজেনদের রোষানলে উরফি জাভেদ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.