Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

ক্যামেরার সামনে শরীর প্রদর্শন সুস্মিতার, ভাইরাল ছবি

কেন এমন ছবি পোস্ট করলেন নায়িকা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৬:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৬:৫৭

options
link
ক্যামেরার সামনে শরীর প্রদর্শন সুস্মিতার, ভাইরাল ছবি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার পরিধিতে তাঁকে বেঁধে রাখা যায়নি। তা থেকে বেরিয়ে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলেছেন সুস্মিতা সেন। তাই তো আজও দর্শকদের নজর কাড়ে তাঁর ব্যক্তিত্ব। যা প্রায় প্রত্যেকদিনই প্রতিফলিত হয় সোশ্যাল মিডিয়ায় নায়িকার পোস্টগুলিতে। তবে এবারে নেটদুনিয়ায় নিজেকে নয় বরং নিজের ‘মধ্যপ্রদেশ’ তুলে ধরলেন প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী।

[বিকিনিতে বিশ্রাম সোনমের, ভিডিও ফাঁস করলেন বন্ধু স্বরা]

৪১ বছরের অভিনেত্রীর এমন অ্যাব দেখলে অনেকেরই হিংসে হতে পারে। কিন্তু এতেও সন্তুষ্ট নন সুস্মিতা। তাঁর আরও মেদহীন পেট প্রয়োজন। তাই নতুন করে এক্সারসাইজ শুরু করেছেন তিনি। ফলো করছেন বিশেষ ডায়েটও। নিজের শরীর নিয়ে কোনওদিনই চিন্তিত ছিলেন না সুস্মিতা। তবে শরীরটি যখন তাঁর, আর তাকে সুস্থ রাখার দায়ও তাঁরই। তা মেনেই নতুন করে শরীরচর্চা শুরু করেছেন নায়িকা। চ্যালেঞ্জ নিয়েছেন ৪২তম জন্মদিনের আগে তাঁকে লক্ষ্যে পৌঁছতেই হবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

আপাতত শারজা ট্যুরে রয়েছেন। নতুন শহর বেশ উপভোগ করছেন। তাই বলে যা খুশি তাই খেয়ে ফেলছেন না। কারণ ফিট তাঁকে থাকতেই হবে। এই পণ করেছেন নায়িকা। জীবন তাঁর কাছে সবসময় নতুন। সেই নতুনত্বের তাগিদেই চল্লিশ পেরিয়েও এই নতুন করে বাঁচার দিশা খুঁজে পাচ্ছেন অভিনেত্রী।

[ক্যানসারকে হারিয়ে বাংলা টেলিভিশনে নয়া যাত্রা শুরু ঐন্দ্রিলার]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.