Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
সলমন খান

প্রিয় পোষ্যের সঙ্গে প্রাতঃরাশে ঘাস চিবোচ্ছেন সলমন! ভাইরাল ভাইজানের কাণ্ড

পানভেলের ফার্মহাউসে সলমনের কোয়ারেন্টাইন পর্ব কেমন চলছে? একঝলকে দেখে নিন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২০, ২০:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২০, ২০:০৪

options
link
প্রিয় পোষ্যের সঙ্গে প্রাতঃরাশে ঘাস চিবোচ্ছেন সলমন! ভাইরাল ভাইজানের কাণ্ড zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্যালাক্সির বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছেড়ে সলমন খান তাঁর কোয়ারেন্টাইন পর্ব কাটাচ্ছেন পানভেলের ফার্মহাউসে। কখনও মন দিয়ে চারকোল পেইন্টিং করছেন, কখনও গাছে জল দিচ্ছেন, ভিডিও কলে পরিবারের সবার সঙ্গে আড্ডা দিচ্ছেন, তো আবার কখনও বা তাঁর প্রিয় পোষ্যের সঙ্গে মেতেছেন নানা কাণ্ড-কারখানায়! যা দেখে নেটিজেনরা প্রায় হেসেই খুন! পোষ্য মানে কুকুর কিংবা বিড়াল নয়, ভাইজানের পোষ্য এক কালো তাগড়াই ঘোড়া। তাঁর সঙ্গে কখনও প্রাতঃরাশ সারছেন তো আবার কখনও বা তাঁর পিঠে চড়ে প্রাতঃভ্রমণে বেড়িয়ে আসছেন।

সলমনের ইনস্টাগ্রামে গ্রামে চোখ রাখলেই সেসব মজাদার কাণ্ড-কারখানা দেখতে পাবেন। এই তো সেদিন, ঘোড়ার সঙ্গে তার মতো করেই প্রাতঃরাশ সারলেন ভাইজান। তিনিও খানিক ঘাসপাতা চিবোলেন তাঁর প্রিয় পোষ্যের সঙ্গে। যে মুহুর্তের ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সলমন খান। আর তাঁর পানভেলের ফার্মহাউসের অন্দরের এমন নানা রঙিন মুহূর্তও এর আগে কখনও চোখে পড়েছে বলে মনে করা দায়। নিজের জন্মদিন হোক কিংবা পরিবারের কোনও অনুষ্ঠান, অনেক সময় সলমন এই ফার্মহাউসেই আয়োজন করেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিশাল বড় জমি। প্রায় ১৫০ একর জায়গার উপর তৈরি সলমনের সাধের পানভেলের ফার্মহাউস। কী নেই সেখানে! সুইমিং পুল, নানা ধরনের গাছের বাগান, বড় লাউঞ্জ থেকে দূরে দৃশ্যমান পাহাড়, আরও কত কী! বোন অর্পিতার নামেই ফার্মহাউসের নাম রেখেছেন অর্পিতা ফার্মস। সেখানেই ‘রাধে’ ছবির পোস্ট প্রোডাকশনের কাজে গিয়েছিলেন। কিন্তু লকডাউনের জেরে আটকে গিয়েছেন। তবে এই কোয়ারেন্টাইন পর্ব যে সলমনের মোটেই মন্দ কাটছে না, তা ভাইজানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলেই বোঝা যায়।

পানভেলের ফার্মহাউসে সলমনের কোয়ারেন্টাইন পর্ব কেমন চলছে? একঝলকে দেখে নিন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘হিন্দু ধর্মের অভিভাবক কে বানাল ওঁকে?’, মুকেশ খান্নাকে কটাক্ষ কংগ্রেস নেতা শত্রঘ্ন সিনহার]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Breakfast with my love…

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Be Home n Be Safe @nirvankhan15

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

[আরও পড়ুন: ‘খেটে খাওয়া মানুষদের সম্মান করুন’, লকডাউনে শ্রেণিবৈষম্য নিয়ে আয়ুষ্মানের ঝাঁজালো কবিতা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.