সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয় তিনি। প্রতিদিন নতুন নতুন আপডেট দিয়েই চলেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কথা হচ্ছে বসিরহাটের তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan)। আরও একবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হলেন তিনি। ‘পর্নোগ্রাফিতে অভিনয় করার’ মতো পরামর্শও দেওয়া হল অভিনেত্রীকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দু’টি ছবি পোস্ট করেন অভিনেত্রী। দু’টিই বেডরুমে বিছানার উপর শুয়ে থাকা অবস্থায় তোলা হয়েছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ক্যাপশনে লিখেছেন, “ফ্রম অ্যানাদার পয়েন্ট অফ ভিউ”। আদতে এধরনের ক্যাপশনের মাধ্যমে অন্যরকম দৃষ্টিভঙ্গির কথাই অভিনেত্রী-সাংসদ বোঝাতে চেয়েছেন বলেই দাবি তাঁর ঘনিষ্ঠমহলের।
View this post on Instagram
[আরও পড়ুন: বিলাসবহুল বাড়ি-গাড়ি, সুস্মিতা-ললিতের সম্পত্তির পরিমাণ চমকে দেওয়ার মতো]
নুসরত জাহানের ছবি পোস্ট হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এ ছবির ক্ষেত্রেও অন্যথা হয়নি। একদল নেটিজেন নুসরতের ছবিটিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই তাঁর রূপের প্রশংসা করেছেন।

তবে সমালোচকেরও অভাব নেই। কেউ কেউ আরও একবার ধর্মের কথা উল্লেখ করে এই ধরনের ছবির জন্য খোঁচা দিয়েছেন নুসরতকে।

আবার অনেক সমালোচক তাঁর রাজনৈতিক পরিচিতির কথা আরও একবার স্মরণ করিয়ে দেন। একজন সাংসদের এই ধরনের পোশাক পরে ‘খোলামেলা’ ছবি দেওয়া অনুচিত বলেই মত তাঁদের।
আবার এক নেটিজেন তাঁকে পর্ন ছবিতে অভিনয় করার প্রস্তাব দিয়েছেন। সেই ভিডিওটি দেখার ইচ্ছাপ্রকাশও করেছেন।

দাম্পত্য, বিচ্ছেদ, বিচ্ছেদের পর প্রেম এমনকী সন্তানের জন্ম – নুসরত ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া কম হয়নি। তাঁর একের পর এক ভাইরাল ছবি নিয়েও আলোচনা হয়েছে যথেষ্ট। তবে বরাবরের মতো এবারও সমালোচনায় কান দিতে নারাজ নুসরত জাহান। কারণ, তিনি সবসময় নিজের শর্তে বাঁচেন। তাই তো নেটিজেনদের সমালোচনায় কান দেননি অভিনেত্রী-সাংসদ। পরিবর্তে যশ এবং ছোট্ট ঈশানকে নিয়ে সুখে দিন কাটছে তাঁর।
[আরও পড়ুন: বলিউডে রাজ চক্রবর্তী! কোন সিনেমা তৈরি করতে চলেছেন?]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন