Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Priyanka Sarkar

অস্ত্রোপচারের পরে ভাল আছেন প্রিয়াঙ্কা, ছেলের জন্মদিনের আগেই বাড়ি ফিরতে চান অভিনেত্রী

ওয়েব সিরিজের শুটিংয়ের মাঝে বাইকের ধাক্কায় আহত হন প্রিয়াঙ্কা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৮, ২০২১, ১৩:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৮, ২০২১, ১৩:২২

options
link
অস্ত্রোপচারের পরে ভাল আছেন প্রিয়াঙ্কা, ছেলের জন্মদিনের আগেই বাড়ি ফিরতে চান অভিনেত্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শুক্রবার রাতে ‘মহাভারত মার্ডারস’ নামে এক ওয়েব সিরিজের শুটিং করছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) এবং তাঁর সহ-অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty)। রাজারহাটের রাস্তায় একটি দৃশ্যের শুটিং চলছিল তাঁদের। সেই সময়ই ঘটে বিপত্তি। এদিন রাত ১১টা নাগাদ শুটিংয়ের সেটে কর্ডন ভেঙে এক মত্ত বাইকচালক ঢুকে পড়ে। গুরুতর জখম হন প্রিয়াঙ্কা।

অভিনেত্রীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসা হয় দু’জনের। এরপর AMRI মুকুন্দপুরে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার ফলে প্রিয়াঙ্কার পায়ের হাড় ভেঙে গিয়েছে। অস্ত্রোপচার করে বোনড্রাফট করা হয় অভিনেত্রীর। হাঁটুর নিচের অংশে ভাঙা জায়গার দু’পাশে প্লেট বসানো হয়েছে। সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে প্রিয়াঙ্কা তাঁর অনুরাগীদের জানিয়েছেন, তিনি আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন। তবে পুরোদস্তুর সেরে উঠতে আরও একটু সময় লাগবে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ছেলে সহজের থেকে অনেকদিন ধরেই দূরে রয়েছেন প্রিয়াঙ্কা। ছেলের জন্য তাই মন কেমন তাঁর। তার উপর বৃহস্পতিবার সহজের জন্মদিন। এদিনে ছেলের থেকে একেবারেই দূর থাকতে চান না তিনি। জানা গিয়েছে, ছেলের জন্মদিনের আগেই বাড়ি ফিরতে চাইছেন প্রিয়াঙ্কা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka Sarkar (@priyankasarkarz)

[আরও পড়ুন: বাজবে না রণবীর কাপুরের গান! ভিকি-ক্যাটের সংগীতে অতিথিদের জন্য একাধিক নিয়ম ]

প্রিয়াঙ্কার ছেলে সহজ আপাতত রয়েছেন দাদু-দিদার সঙ্গেই। তবে প্রিয়াঙ্কার প্রাক্তন স্বামী ও সহজের বাবা অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি নিয়মিত ফোনে যোগাযোগ রাখছেন ছেলের সঙ্গে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka Sarkar (@priyankasarkarz)

দুর্ঘটনার খবর শুনে অভিনেত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তাঁর প্রাক্তন স্বামী রাহুল বন্দ্যোপাধ্যায়। সংবাদ প্রতিদিনকে ফোনে রাহুল তখন জানান, প্রিয়াঙ্কার অস্ত্রোপচার ভালভাবেই হচ্ছে। শোনা গিয়েছে, অভিনেত্রীর ছেলে সহজ বাড়িতেই রয়েছে। আপাতত বেশ কয়েকটা দিন বিশ্রামেই থাকতে হবে প্রিয়াঙ্কাকে। ততদিন ‘মহাভারত মার্ডারস’ নামে ওয়েব সিরিজটির কাজ বন্ধ রাখা হবে বলে খবর। অভিনেত্রী সুস্থ হলে ফের কাজ শুরু করবেন। তবে আপাতত ছেলে সহজের জন্মদিনের প্ল্যান এভাবে বানচাল হওয়ায় কিছুটা হতাশ প্রিয়াঙ্কা ও রাহুল দুজনেই।

[আরও পড়ুন:ফিরবে কি পুরনো বন্ধুত্ব? ‘আবার বছর কুড়ি পরে’ পাহাড়ি পথে উত্তর খুঁজবেন আবির, রুদ্রনীলরা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.