Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Srabanti Chatterjee left BJP

বিজেপি ছাড়ার দিনই তৃণমূলে যোগদানের জল্পনা উসকে দিলেন শ্রাবন্তী!

বৃহস্পতিবারই গেরুয়া শিবির ছাড়েন অভিনেত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০২১, ১২:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০২১, ১২:৫৬

options
link
বিজেপি ছাড়ার দিনই তৃণমূলে যোগদানের জল্পনা উসকে দিলেন শ্রাবন্তী! zoom

গৌতম ভট্টাচার্য: বিজেপি ছাড়ার দিনই যেন তৃণমূলে যোগদানের জল্পনা উসকে দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। বৃহস্পতিবার টুইটারে গেরুয়া শিবির ত্যাগের কথা জানান অভিনেত্রী। এরপরই প্রশ্ন ওঠে, তাহলে কি তৃণমূলে (TMC) যোগ দেবেন শ্রাবন্তী? সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিলেন না টলিউড তারকা। 

After leaving BJP Srabanti Chatterjee provoked the speculation of joining TMC

Advertisement

একুশের বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে যোগ দেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)। সেই সময় বেহালা পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী (BJP Candidate) হিসেবে সংবাদ প্রতিদিন ডিজিটালের মুখোমুখি হয়েছিলেন তারকা। নানা কথার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের অনুরাগের কথাও জানিয়েছিলেন। ‘দিদির সঙ্গে সরাসরি কথা বলতে দেওয়া হয়নি’ বলে অভিমানও প্রকাশ করেছিলেন অভিনেত্রী। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: দাম্পত্যে ইতি, স্ত্রী পিয়ার সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন অনুপম রায়]

বৃহস্পতিবার টুইটারে সংবাদ প্রতিদিন ডিজিটালকে দেওয়া সেই সাক্ষাৎকারের কথা স্মরণ করিয়ে দিয়েই শ্রাবন্তীর কাছে জানতে চাওয়া হয়, তাহলে কি দিদির দলেই যোগ দিচ্ছেন? প্রশ্নের উত্তরে মিষ্টি হাসির ইমোজি দিয়ে অভিনেত্রী টুইটারে লেখেন, “সময়ই উত্তর দেবে।” আর নিজের এই জবাবের মাধ্যমেই ঘাসফুল শিবিরে যোগদানের জল্পনা সরাসরি উড়িয়ে দিলেন না শ্রাবন্তী।

Tweet of Srabanti

এক সময় তৃণমূল (TMC) ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন শ্রাবন্তী। পরে বিজেপিতে যোগ দেন। বেহালা পশ্চিম কেন্দ্রে প্রার্থী হয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন। শোনা যায়, তারপর থেকেই নাকি শ্রাবন্তীর সঙ্গে গেরুয়া শিবিরের দূরত্ব বাড়তে থাকে। এমন পরিস্থিতিতেই গত আগস্ট মাসে শ্রাবন্তীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী আবার লেখেন, “আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি…এটা আমার জন্মদিনের সেরা উপহার…ধন্যবাদ দিদি।” এতেই তাঁর ফের তৃণমূল ঘনিষ্ঠ হওয়ার জল্পনা আরও জোরদার হয়। অভিনেত্রীর বৃহস্পতিবারের এই টুইট সেই জল্পনাকে আরও উসকে দিল।  

[আরও পড়ুন: বিজেপি ছাড়লেন শ্রাবন্তী, খবর পেয়ে কী বললেন স্বামী রোশন সিং?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.