Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Pathaan

‘চারদিনে ৪ বছরের দুঃখ ভুলে গিয়েছি’, ‘পাঠান’ মুক্তির পর প্রথম সাংবাদিক বৈঠকে শাহরুখ

সাংবাদিক বৈঠকে 'পাঠান টু' ছবির ইঙ্গিত দিলেন শাহরুখ খান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩০, ২০২৩, ১৯:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩০, ২০২৩, ১৯:১৯

options
link
‘চারদিনে ৪ বছরের দুঃখ ভুলে গিয়েছি’, ‘পাঠান’ মুক্তির পর প্রথম সাংবাদিক বৈঠকে শাহরুখ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঠান’ নিয়ে বিতর্কের চোটে প্রথম থেকেই কোনও প্রতিক্রিয়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শাহরুখ খানসহ গোটা ছবির টিম। তাই ‘পাঠান’ (Pathaan) মুক্তির আগে পর্যন্ত কোনও মন্তব্যই করেননি তিনি। এখন তো গোটা বিশ্বজুড়ে ‘পাঠান’ ঝড়। সব বিতর্ককে ফুঁ দিয়ে উড়িয়ে মাত্র ৫ দিনেই ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে শাহরুখের ‘পাঠান’। সেই সাফল্যকে সঙ্গে নিয়েই সোমবার যশরাজের স্টুডিওতে সাংবাদিক বৈঠকের আয়োজন করলেন শাহরুখ। সেখানেই প্রথমবার ছবি নিয়ে মন খুলে কথা বললেন বলিউড বাদশা। সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহম।

প্রথমেই শাহরুখ ধন্যবাদ জানান, দেশের সমস্ত সংবাদমাধ্যমকে। শাহরুখের কথায়, ‘এই ছবি যে শান্তিপূর্ণভাবে মুক্তি পেয়েছে তাঁর নেপথ্যে অবশ্যই রয়েছেন সংবাদমাধ্যম। ছবির সাফল্যের অংশীদার তারাও। আমি বরাবরই চেয়েছিলাম, ঘৃণার সঙ্গে নয়, এই ছবি মুক্তি পাক ভালবাসাকে সঙ্গে নিয়ে। ঈশ্বরকে ধন্যবাদ শেষমেশ সেটাই ঘটেছে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সাংবাদিক বৈঠকে পাঠানের সঙ্গে জড়িত সব বিতর্ককেই যেন এড়িয়ে গেলেন শাহরুখ। বরং উত্তর দিলেন ধৈর্য্য ধরে। শাহরুখ বলেন, করোনার সময় তো রান্না শিখছিলাম। ভেবেছিলাম হয়তো পেশা বদলাতে হবে। তবে গত চার বছরের সব দুঃখ, গত চারদিনে ভুলে গিয়েছি। সংবাদমাধ্যমের হাত ধরে পাঠানের প্রচার না করলেও, সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে লাগাতার প্রচার সেরেছেন শাহরুখ। ভক্তদের নানা প্রশ্নের উত্তরও দিয়েছেন। শাহরুখের কথায়, দর্শকদের ধন্যবাদ জানাই। কারণ, তাঁরাই আমার মেরুদণ্ড।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash Raj Films (@yrf)

[আরও পড়ুন: শাহরুখ খানের প্রশংসা করে কটাক্ষের শিকার, কী জবাব পাক অভিনেত্রীর?]

‘পাঠান’ ছবির তুরুপের তাস শাহরুখ হলেও, শাহরুখের কাছে এই ছবির আসল চমকই হল জন আব্রাহম। প্রায় প্রত্যেকটি কথাতেই জনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। শাহরুখের কথায়, ‘জনের মতো ভিলেন ছিল বলেই, পাঠানের এই রাজত্ব। আমাকে নয়, জনকে দেখেই মেয়েরা বেশি পাগল হয়েছে! শাহরুখের মুখে শোনা যায়, দীপিকার প্রশংসাও। শাহরুখ জানান, দীপিকা এই ছবির স্টাইল স্টেটমেন্ট। দীপিকা তো আমার থেকেও ভাল মারপিট করেছে।’

‘পাঠান’ ছবির সাফল্যের মাঝেই শাহরুখ ও ছবির পরিচালক ইঙ্গিত দিলেন পাঠান ২-এর। শাহরুখের কথায়, ‘পাঠান ২-এ প্রাণপণ কাজ করব। পাঠানের থেকেই আরও বেশি সাফল্য নিয়ে আসব।’ তবে ঠিক কবে ‘পাঠান ২’ আসবে তা কিন্তু ফাঁস করেন না কেউই।

[আরও পড়ুন: এবার গোয়েন্দা অবতারে করিনা কাপুর খান, প্রকাশ্যে ‘বাকিংহাম মাডার্স’ ছবির ফার্স্টলুক ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.