Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Prithviraj Teaser

হিন্দুস্তান কা শের! ‘পৃথ্বীরাজ’ ছবির টিজারে রাজার বেশে নজর কাড়লেন অক্ষয়

অক্ষয়ের বিপরীতে নায়িকা হিসেবে বলিউড সফর শুরু প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লারের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৫, ২০২১, ১৫:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৫, ২০২১, ১৫:৫২

options
link
হিন্দুস্তান কা শের! ‘পৃথ্বীরাজ’ ছবির টিজারে রাজার বেশে নজর কাড়লেন অক্ষয় zoom
পৃথ্বীরাজ ছবির দৃশ্য

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা হলে এখনও চলছে ‘সূর্যবংশী’। মাত্র দু’সপ্তাহেই দেড়শো কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে। এর মধ্যেই নতুন ছবির টিজার প্রকাশ করলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। বলিউডের খিলাড়িকে এবার দেখা যাবে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায়। 

Akshay Kumar

Advertisement

যশরাজ ফিল্মসের প্রযোজনায় তৈরি ‘পৃথ্বীরাজ’ (Prithviraj Film)। চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর পরিচালনায় ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। অক্ষয়ের বিপরীতেই বলিউডে ডেবিউ করছেন প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। ছবিতে সংযুক্তার ভূমিকায় অভিনয় করছেন তিনি। সংযুক্তা ও পৃথ্বীরাজের প্রেম কাহিনিও এ ছবির অন্যতম আকর্ষণ।  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

Manushi Chhillar

অক্ষয়-মানুষ ছাড়াও এ ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত (Sanjay Dutta)। তাঁকেও যোদ্ধার বেশে টিজারে দেখা যাচ্ছে। শোনা গিয়েছে, পৃথ্বীরাজের আত্মীয় তথা বীর যোদ্ধা কাকা কানহার ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।  

Sanjay Dutta

[আরও পড়ুন: ‘লড়াই করে বাঁচা বাবার থেকেই শিখেছি’, সৌমিত্রের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণায় কন্যা পৌলমী]

সিনেমায় চাঁদ বরদাইয়ের ভূমিকায় রয়েছেন সোনু সুদ (Sonu Sood)। ব্রজভাষায় ‘পৃথ্বীরাজ রসো’ তিনিই রচনা করেছিলেন। আরও সাহিত্যপ্রেমীদের কাছে তা এক অমূল্য সম্পদ। 

Sonu Sood

২০১০ সালেই ‘পৃথ্বীরাজ’ ছবির চিত্রনাট্য লিখে ফেলেছিলেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। শোনা যায়, তখন তাঁর পৃথ্বীরাজ হিসেবে পছন্দ ছিল সানি দেওলকে। আর সংযুক্তার ভূমিকায় ঐশ্বর্য রাই বচ্চনকে ভেবেছিলেন পরিচালক। কিন্তু তা সম্ভব হয়নি। তারপর বহু বছর ছবির জন্য কোনও প্রযোজক পাননি দ্বিবেদী। শেষে ২০১৮ সালে ছবিটি প্রযোজনা করতে রাজি হয় যশরাজ ফিল্মস। পৃথ্বীরাজ হিসেবে অভিনয় করতে রাজি হন অক্ষয় কুমার। নিজের ৫২তম জন্মদিনে ছবিতে অভিনয় করার কথা সোশ্যাল মিডিয়ায় জানান অক্ষয়। নায়িকা হিসেবে মানুষী চিল্লারকে বাছা হয়। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেথেন সাক্ষী তনওয়ার, মানব ভিজের মতো অভিনেতা।  ২০২২ সালের ২১ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ‘পৃথ্বীরাজ’।

[আরও পড়ুন: প্রেমে পড়া বারণ! খদ্দেরের বিয়ের প্রস্তাব পেয়ে এ কী করলেন যৌনকর্মী! ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.