সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেমন দেখতে আলিয়া ও রণবীরের মেয়ে রাহাকে? মুখশ্রী কি রণবীরের মতো হল, নাকি মা আলিয়ার মতো! অনুরাগীরা কিন্তু অপেক্ষা করেই রয়েছে একবারটি আলিয়ার মেয়ের মুখ দেখার জন্য। ঠিক এই সময়ই যদি আলিয়া তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেন ছোট্ট মেয়ের ছবি, তাহলে জল্পনা তো শুরু হবেই। আর হলও তাই। নেটিজেনরা তো ধরেই নিলেই এটাই তো রণবীর ও আলিয়া মেয়ে রাহা। কিন্তু আসল গপ্পোটা কী?
প্রায় সবাই জানেন আলিয়ার (Alia Bhatt) নিজস্ব পোশাকের সংস্থা রয়েছে। সংস্থার নাম ‘এড-এ-মাম্মা’।যেখানে শিশুদের জন্য পোশাক তৈরি হয়। প্রাকৃতিক কাঁচামাল দিয়ে তৈরি হয় সেই অতিরিক্ত নরম পোশাকগুলি, দামও খুব একটা বেশি নয়। সেই সংস্থার প্রচারেই ইনস্টাগ্রামে বেশ কিছু বাচ্চাদের ছবি পোস্ট করলেন আলিয়া। আর তা দেখেই নেটিজেনরা ভেবে ফেললেন এটাই রণবীর ও আলিয়ার মেয়ে রাহা।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘শরীর দেখাতে কখনই অস্বস্তিতে ভুগতাম না!’ পুরনো ছবি শেয়ার করে মনের কথা লিখলেন জিনত আমন]
তবে আলিয়ার এই পোস্ট খুব সচেতনভাবে দেখলে জানা যাবে আলিয়া কিন্তু এই বাচ্চাদের ছবি পোস্ট করে অভিভাবকদের ধন্যবাদও জানিয়েছেন।
[আরও পড়ুন: ফেসবুক থেকে ‘বিরতি’ নিলেন শ্রীলেখা মিত্র! কারণ ঘিরে তুঙ্গে জল্পনা ]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন