সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটিশ মডেল ও অভিনেত্রী অ্যামি লুইস জ্যাকসন। তামিল ছবির অন্যতম হট এই অভিনেত্রী আপাতত ব্যস্ত তাঁর পরবর্তী তামিল ছবি ২.০- এর শুটিংয়ে। এই ছবিতে রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে তাঁকে। এটি মূলত কল্পবিজ্ঞানের গল্প। তবে শুটিংয়ের ফাঁকে অবসর সময়ের বেশ কিছু ছবি অভিনেত্রী আপলোড করেছেন ইনস্টাগ্রামে। আর তার সেই ছবিই ক্রমশ উত্তাপ বাড়াচ্ছে সোশ্যাল সাইটে।
Got that sunshine in my pocket
Advertisement
হলুদ রঙের বিকিনিতে মোহময়ী হয়ে উঠেছেন অ্যামি। তবে শুধু নিজের ছবিই নয়, শুটিং লোকেশনের ছবি দেখে যে কোনও কারওরই ঘুরতে যেতে ইচ্ছে করবে।
[সাত বছর পর জুটিতে বড়পর্দায় ফিরছেন অ্যাশ-অভি]
দক্ষিণ ভারতের এক গ্রামে চলছে শুটিং। সেখানে একটি বাছুরকে আদরের ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে।
কিছুদিন আগেই আমেরিকায় ছুটি কাটাতে গিয়েছিলেন অ্যামি। কখনও আমেরিকা তো কখনও কর্নাটকে ছুটি কাটিয়েছেন তিনি। সেই ছবিগুলি একে একে পোস্ট করছেন এই অভিনেত্রী।
[পরনে বোরখা, ওঁরা জানাচ্ছেন ‘দুর্গা আসছে’]
‘সিং ইজ ব্লিং’, ‘ফ্রিকি আলি’র মতো বেশ কয়েকটা ছবিতে দর্শকদের মন জয় করেছেন অ্যামি। এবার দেখার রজনীকান্তের মতো সুপারস্টারের বিপরীতে কতটা সফল হন অ্যামি।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন