Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Anurag Kashyap

বিজয় মালিয়ার চরিত্রে অনুরাগ কাশ্যপ! পলাতক ধনকুবেরদের গল্প এবার বড়পর্দায়

ছবিতে উঠে আসবে বিজয় মালিয়া, মেহুল চোকসি, নীরব মোদির গল্প।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৮, ২০২২, ০৯:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৮, ২০২২, ০৯:৪২

options
link
বিজয় মালিয়ার চরিত্রে অনুরাগ কাশ্যপ! পলাতক ধনকুবেরদের গল্প এবার বড়পর্দায় zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতেনাতে ধরতে না পারলেও, এবার কর ফাঁকি দিয়ে দেশ থেকে পলাতক ধনকুবেরদের পর্দায় ধরতে চলেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক কে কার্তিক। ছবির নাম ফাইল ‘নম্বর ৩২৩’। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পরিচালক কার্তিক এই ছবি দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন। শোনা যাচ্ছে, কার্তিকের এই ছবিতে উঠে আসবে বিজয় মালিয়া, মেহুল চোকসি, নীরব মোদির গল্প। তবে চমকের এখানেই শেষ নয়। খবর অনুযায়ী, ইতিমধ্যেই স্টারকাস্ট তৈরি। সূত্র বলছে, কার্তিকের এই ছবিতে বিজয় মালিয়ার চরিত্রে দেখা যাবে অনুরাগ কাশ্যপকে (Anurag Kasyap)। তবে মেহুল চোকসি, নীরব মোদির চরিত্রে কারা থাকবেন, তা এখনও ফাঁস হয়নি। জানা গিয়েছে, ২০ নভেম্বর থেকে এই ছবির শুটিং শুরু হবে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মুম্বই ছাড়াও লন্ডনে হবে এই ছবির শুটিং।

প্রসঙ্গত, গত জুলাই মাসে আদালত অবমাননার দায়ে বিজয় মালিয়াকে (Vijay Malliya) জেলের সাজা শোনাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ঋণখেলাপি লিকার ব্যারনকে ৪ মাস জেল এবং দু’হাজার টাকা জরিমানার সাজা শোনানো হয়েছে। জরিমানার ২ হাজার টাকা জমা দিতে হবে তাঁকে। অন্যথায় আরও দু’মাস সময় কাটাতে হবে জেলে। আদালত অবমাননার অভিযোগে মালিয়াকে এমনই সাজা শুনিয়েছে শীর্ষ আদালত।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ঐন্দ্রিলা ঠিক ফিরে আসবে, ওর একা থাকতে বিরক্ত লাগে: সব্যসাচী]

ঋণখেলাপি মালিয়াকে শীর্ষ আদালত ৬,২০০ কোটির টাকারও বেশি ব্যাংক ঋণ পরিশোধ করার নির্দেশ দিয়েছিল। বার বার নির্দেশ অমান্য করেও কোনও অনুশোচনা নেই ব্যবসায়ীর। তাই এই সাজা ঘোষণা করা হল। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আদালতের নির্দেশ অমান্য করে মালিয়া যে ৪ কোটি মার্কিন ডলার বা ৩১৭ কোটি ৬৩ লক্ষ টাকা নিজের পরিবারের সদস্যদের নামে ট্রান্সফার করে দিয়েছেন, সেটাও বেআইনি। সেই টাকা মালিয়ার পরিবারের সদস্যদের ফিরিয়ে দিতে হবে।

শীর্ষ আদালত সাফ জানিয়েছে, মালিয়ার পরিবারের সদস্যরা যদি এই টাকা না ফেরায়, তাহলে মামলাকারীরা তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারেন। সেক্ষেত্রে ভারতের সব এজেন্সি সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজে মামলাকারীদের সাহায্য করবেন। ইতিমধ্যেই মালিয়ার বহু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে কেন্দ্র শীর্ষ আদালতকে আগেই জানিয়েছে।

উল্লেখ্য, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-সহ (SBI) একাধিক ভারতীয় ব্যাংক থেকে প্রায় ৯ হাজার কোটি টাকার ঋণ নিয়ে ব্রিটেনে গা ঢাকা দিয়েছেন কিংফিশার এয়ারলাইন্সের কর্ণধার। ভারত সরকার ইতিমধ্যেই তাঁকে দেশে প্রত্যার্পণের আইনি প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু বিভিন্ন ধরনের আইনি মারপ্যাঁচে শেষ পর্যন্ত তাঁকে দেশে ফেরানো সম্ভব হয়নি। সুতরাং শীর্ষ আদালতের এই নতুন রায়ও তার উপর কীভাবে কার্যকর হবে, সেটা নিয়ে সংশয় রয়েছে।

[আরও পড়ুন: বরকে সঙ্গে নিয়ে তুমুল নাচ, হবু মা বিপাশার হল কী? ]

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.