Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
AR Rahman

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন রহমান

কী লিখলেন সুরকার?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২২, ২০২৪, ১৪:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২২, ২০২৪, ১৪:৩৯

options
link
ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন রহমান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার এ রহমান (AR Rahman) ডিভোর্স ঘোষণা করার পর থেকে, রহমানকে নিয়ে নানা খবর ছড়িয়ে পড়েছে। একদিকে যেমন রহমান ও তাঁর প্রাক্তন স্ত্রী সায়রার সম্পর্ক নিয়ে নানা আলোচনা। অন্যদিকে সুরকারের সহশিল্পী মোহিনীর সঙ্গে পরকীয়া নিয়ে গুঞ্জন রটেছে। এমনকী, নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়তো সায়রাকে ছেড়েছেন রহমান। তবে এই নিয়ে মোহিনী বা রহমানের তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। ঠিক এরই মাঝে সোশাল মিডিয়ায় নতুন পোস্ট করলেন রহমান। অনুরাগীদের দিলেন সুখবর।

শুক্রবার রহমান তাঁর সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি জানান, দক্ষিণী ছবি ‘দ্য গোট লাইফ’-এর আবহসঙ্গীতের জন্য হলিউড মিউজিক অ্যাওয়ার্ডসে সেরার পুরস্কার জিতে নিয়েছেন। এই ছবির গোটা টিমকে এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন রহমান।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aadujeevitham – TheGoatLifeFilm (@thegoatlifefilm)

প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় এ আর রহমানের বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘণ্টা পরেই রহমানের সহশিল্পী মোহিনী দে-ও স্বামী ম্যাকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন। নেটপাড়া এই দুই ঘটনার মধ্য়েই যোগ খুঁজে পেয়েছেন। এমনকী, রটেছে মোহিনীর সঙ্গে পরকীয়ার কারণেই রহমানের এই ডিভোর্সের সিদ্ধান্ত। রহমান ও মোহিনীকে জড়িয়ে বিতর্ক শুরু হতেই এবার মুখ খুললেন রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। সংবাদমাধ্যমকে তিনি জানালেন, ”এসব বিতর্কের কোনও অর্থ নেই। মোহিনীর ডিভোর্সের সঙ্গে রহমানে ও সায়রার ডিভোর্সের কোনও সূত্র নেই। এটা তাঁদের একেবারে নিজস্ব সিদ্ধান্ত। তাই অযথা বিতর্ক না করাই ভালো।”

এখানেই শেষ করলেন না আইনজীবী বন্দনা। তাঁর কথায়, ”প্রত্য়েকটি দীর্ঘ বিবাহিত জীবনই ওঠা-পড়ার মধ্য়ে দিয়ে এগিয়ে চলে। আমি খুবই খুশি তাঁরা খুব সচেতনভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বিচ্ছেদ একেবারেই খারাপ বৈবাহিক জীবনের ফল নয়। সায়রা ও রহমান দুজনেই দুজনকে সম্মান করেন।”

১৯৯৫ সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ ২৯ বছর তাঁরা একসঙ্গে কাটিয়েছেন। খাতিজা, রহিমা ও আমিন, তিন সন্তানের জন্ম হয়েছে। মেয়ে খাতিজার বিয়েও হয়ে গিয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.