Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Sonu Nigam

কন্নড় বিতর্কে সোনু নিগমকে তলব বেঙ্গালুরু পুলিশের, এক সপ্তাহের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ

কন্নড়ের সঙ্গে পহেলগাঁও হামলা জুড়ে আরও বিপাকে সোনু।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৫, ১৫:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৫, ১৫:৪৪

options
link
কন্নড় বিতর্কে সোনু নিগমকে তলব বেঙ্গালুরু পুলিশের, এক সপ্তাহের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কন্নড় বিতর্কে ক্রমশই কোণঠাসা সোনু নিগম! গায়কের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতার ৩৫২ ধারায় ইচ্ছাকৃতভাবে অপমানের অভিযোগে এফআইআর দায়ের হওয়ার পর শোনা যাচ্ছে, সংশ্লিষ্ট ভাষার সিনে ইন্ডাস্ট্রিতেও নাকি তাঁকে নিষিদ্ধ করা হতে পারে। এমন আবহেই বেঙ্গালুরু পুলিশের তরফে তলব করা হল সোনুকে। বলিউড মাধ্যম সূত্রে খবর, গায়ককে নোটিস পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আভালাহল্লী পুলিশ।

সম্প্রতি বেঙ্গালুরুতে কনসার্ট করতে গিয়ে কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ আসে সোনু নিগমের কাছে। বলা ভালো, একপ্রকার দুর্ব্যবহারের সঙ্গে ‘জোড়াজুড়ি’ই করা হয় গায়ককে! রেয়াত করেননি সোনুও। পালটা দিতে গিয়ে সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসের উদাহরণ দেখিয়ে বলেন, “এমন অসহিষ্ণু মনোভাবের জন্যই পহেলগাঁওয়ে হামলা হয়েছে।” সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল। সমালোচনার ঝড় বয়ে যায় তাঁকে নিয়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে সংশ্লিষ্ট ইস্যুতে ‘উসকানিমূলক মন্তব্যে’র অভিযোগে সোনু নিগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ‘কর্ণাটক রক্ষণা বেদিকে’ নামে কন্নড়ের এক সমাজসেবী সংস্থা। তাঁদের দাবি, “গায়ক পহেলগাঁও সন্ত্রাসের সঙ্গে কন্নড় ভাষা জুড়ে দিয়ে, কন্নড়ের মানুষদের ভাবাবেগে আঘাত হেনেছেন। এই অপমান গোটা আপামর কন্নড়বাসীর।” সংগঠনের দাবি, এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে শনিবার সন্ধেয় সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা শেয়ার করেন সোনু নিগম। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমি যখন প্রথম গান গাইতে শুরু করি তখনই চার-পাঁচজন ছাত্র কন্নড় গান গাওয়ার জন্য কার্যত হুমকি দিতে থাকে। দর্শকাসনে থাকা অনেকেই তাদের থামানোর চেষ্টা করছিল। সে কারণে ওই চার-পাঁচজনকে আমার বোঝানোর প্রয়োজন ছিল পহেলগাঁওয়ে জঙ্গিরা প্যান্ট খুলতে বলেছিল, কোন ভাষায় কথা বলে জিজ্ঞাসা করেনি। আমি কন্নড়দের ভালোবাসি। তাঁরা সত্যিই খুব সুন্দর এবং মিষ্টি। তাঁদের আমার হৃদয়ের খুব কাছে। সুতরাং দয়া করে সকলকে মিশিয়ে ফেলবেন না। শুধুমাত্র চার-পাঁচজন ছেলের প্রতি আমি রেগে গিয়েছিলাম। সর্বত্র এমন লোকজন থাকে। দর্শক হিসাবে তাদের আমাকে হুমকি দেওয়ার কোনও অধিকার নেই। আমার কন্নড় গানে প্রায় ঘণ্টাখানেকের একটি অ্যালবাম আছে। ভালোবাসার দুনিয়ায় যারা ঘৃণার বীজ পুঁতছে, তাদের রোখা প্রয়োজন। নইলে একদিন বিষবৃক্ষ কাটতে হবে।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.