Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

‘বাহুবলী’ ম্যানিয়া অব্যাহত, এবার ভোজপুরীতে তৈরি হচ্ছে ‘মহাবলী’

দেখেছেন এ ভিডিও?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ১৪:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ১৪:৪৫

options
link
‘বাহুবলী’ ম্যানিয়া অব্যাহত, এবার ভোজপুরীতে তৈরি হচ্ছে ‘মহাবলী’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’বছর ধরে একটাই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করেছিল প্রায় গোটা ভারত। কেন কাট্টাপ্পা মারল তার প্রিয় ‘বাহুবলী’কে? উত্তর সাড়ম্বরে মিলেছিল এপ্রিল মাসে। সিনেমা হলে উপচে পড়েছিল সিনেপ্রেমীর ভিড়। হাজার কোটিরও বেশি ব্যবসা করেছিল আঞ্চলিক ছবিটি। সে হ্যাংওভার আজও কাটিয়ে উঠতে পারেনি আপামর ভারতবাসী। প্রভাস, রানা, অনুষ্কা, তমান্নাদের প্রভাবও আজও সমানভাবে বর্তমান। মাঝে মধ্যেও কোনও না কোনও কারণে শিরোনামে উঠে আসেন রাজামৌলির চরিত্ররা। ভোজপুরি সিনেমাও বা বাদ যাবে কেন? শোনা যাচ্ছে, এবার ভোজপুরিতে ‘বাহুবলী’র রিমেক হতে চলেছে। আর তাতে ‘বাহুবলী’ অর্থাৎ প্রভাসের মতো চরিত্র ফুটিয়ে তুলবেন ভোজপুরি সুপারস্টার নিরাহুয়া।

[কেমন হল ‘আমাজন অভিযান’, অ্যাডভেঞ্চারের রসদ কি পেল বাঙালি?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, এ ছবির নাম হতে চলেছে ‘বীর যোদ্ধা মহাবলী’। মহারাষ্ট্রের এক গ্রামে ট্রেলার শুটিংয়ের বিশাল আয়োজন হয়েছে। যাতে প্রায় ‘বাহুবলী’র পোশাকেই তলোয়ার হাতে ঘোড়ার পিঠে দেখা যাচ্ছে নিরাহুয়াকে। ভোজপুরি তারকার ফেসবুক প্রোফাইলে তুলে ধরা হয়েছে সে দৃশ্য।

[রাম-সীতার নামে ছবির চরিত্র কেন, বিক্ষোভ হিন্দু জাগরণ মঞ্চের]

ছবিটি পরিচালনা করছেন ইকবাল বক্স। তবে এ ছবিকে ‘বাহুবলী’র রিমেক মানতে নারাজ নায়ক-পরিচালক। নিরাহুয়ার দাবি, বহুদিন ধরেই ঐতিহাসিক ছবিতে অভিনয় করতে চাইছিলেন তিনি। ইকবাল কাহিনি শোনাতেই তাঁর পছন্দ হয়ে যায়। ছবিতে জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী আম্রপালী দুবে থাকছেন বলেও জানা গিয়েছে। নিরাহুয়ার সঙ্গে তাঁর জুটি বেশ পছন্দ ভোজপুরি দর্শকদের।

শোনা গিয়েছে, শুটিংয়ের জন্য উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যার জন্য প্রচুর টাকা খরচ করা হচ্ছে। তবে নায়ক-পরিচালক যতোই এ ছবিকে ‘বাহুবলী’র রিমেক বলতে না চান, অনেকেই মনে করছেন ‘বাহুবলী’ থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হচ্ছে ‘বীর যোদ্ধা মহাবলী’। আর এই ভোজপুরি ‘মহাবলী’ও বেশ জনপ্রিয় হবে বলেই অভিমত বিশেষজ্ঞদের।

[বিনামূল্যে দেওয়া হোক স্যানিটারি ন্যাপকিন, আরজি ‘প্যাডম্যান’ অক্ষয়ের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.