Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Alia Bhatt

প্যারিস ফ্যাশন উইকে এবার আলিয়া ম্যাজিক! পারবেন ঐশ্বর্যকে টেক্কা দিতে?

২৪ সেপ্টেম্বর শুরু হবে প্যারিস ফ্যাশন উইক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৪, ২১:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৪, ২১:২৭

options
link
প্যারিস ফ্যাশন উইকে এবার আলিয়া ম্যাজিক! পারবেন ঐশ্বর্যকে টেক্কা দিতে? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার প্যারিস ফ্যাশনের নতুন মুখ আলিয়া ভাট! হ্যাঁ, প্রতিবছর যে ফ্যাশন উইকে বলিউড থেকে জায়গা করে নেন ঐশ্বর্য রাই বচ্চন। সেই ফ্য়াশন উইকেই এবার দেখা যাবে আলিয়া ভাটকে। জানা গিয়েছে, ঐশ্বর্য রাই বচ্চনের পাশাপাশি তিনিও হাঁটবেন এই জনপ্রিয় ফ্যাশন উইকে।

বচ্চন পরিবারের বউমা হওয়ার পর থেকেই কাজ কমিয়ে দেন ঐশ্বর্য। মেয়ে আরাধ্যার জন্মের পর অভিনেত্রীর ছবির সংখ্যা একেবারেই কমে যায়। অবশ্য ২০২৩ সালে মণিরত্নমের ‘পন্নিয়ান সিলভন’ সিনেমার মাধ্যমে কামব্যাক করে প্রশংসা পেয়েছেন ঐশ্বর্য। তবে গতবছর প্যারিস ফ্যাশন উইকে হেঁটে সমালোচনার মুখে পড়েছিলেন ঐশ্বর্য। ‘বড্ড বেশি প্লাস্টিক সার্জারি’, এমন মন্তব্য করা হয়েছে অভিনেত্রীকে দেখে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে, করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছেন আলিয়া ভাট। এক দশকের কেরিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। এবার করণ জোহর প্রযোজিত ‘জিগরা’ সিনেমায় আবারও মারকাটারি অবতারে ধরা দিতে চলেছেন আলিয়া ভাট। চলতি বছর দুর্গাপুজোর সময়ে মুক্তি পাবে এই সিনেমা। ঠিক যেসময়ে নারীশক্তির জয়গানের কথা তুলে ধরবেন আলিয়া।

[আরও পড়ুন: শ্লীলতাহানির অভিযোগে আরও বিপাকে অরিন্দম শীল! এবার থানায় দায়ের অভিযোগ]

ভাইয়ের রক্ষার্থে এক দিদি কতদূর যেতে পারে? সেই দুঃসাহসিক গল্পের পর্দায় তুলে ধরবে ‘জিগরা’। এক অনাথা ভাইবোনের মান-অভিমান, আগলে রাখার আবেগঘন মুহূর্ত সবটাই ফুটে উঠল টিজার-ট্রেলারে। রবিবার সোশাল মিডিয়ায় ‘জিগরা’র পয়লা ঝলক শেয়ার করেছেন পর্দার ‘গাঙ্গুবাই’। যেখানে তাঁকে দেখা গেল, পিঠে ব্যাগ আর হাতে হাতুড়ি নিয়ে রণং দেহি অবতারে। বলাই বাহুল্য, এই সিনেমার সুবাদে যে আলিয়া ভাট আরও একবার ছক্কা হাঁকাবেন। ট্রেলারেই সেই হুঙ্কার দিয়ে দিলেন তিনি। আলিয়া ভাটের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ‘আর্চিস’ খ্যাত বেদাং রায়না।

[আরও পড়ুন: ‘বাবার মৃত্যুর পরও শো করেছি, কিন্তু…’, অশান্ত সময়ে গান গাওয়া নিয়ে ট্রোলের জবাবে শিলাজিৎ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.