Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

দিওয়ালিতে একসঙ্গে বড়পর্দায় আসছে এই চার জুটি

দেখুন প্রথম ঝলক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০১৯, ১৮:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০১৯, ১৮:২৬

options
link
দিওয়ালিতে একসঙ্গে বড়পর্দায় আসছে এই চার জুটি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই পুজোয় একসঙ্গে মুক্তি পাচ্ছে একাধিক ছবি। রয়েছে কাকাবাবু, ব্যোমকেশ। অন্যদিকে কোয়েল, রুক্মিণীর সঙ্গে ‘ককপিট’-এ আছেন দেব। পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ঝুলিতে রয়েছে একটু অন্য স্বাদের প্রেমের গল্প ‘প্রজাপতি বিস্কুট’। চলচ্চিত্রের দুনিয়া নিয়ে মৈনাক ভৌমিকের ‘চলচ্চিত্র সার্কাস’-এর পাশাপাশি কমেডির মোড়কে প্রেমের গল্প নিয়ে আসছেন রাজ চক্রবর্তী। অতএব বোঝাই যাচ্ছে এবছরের পুজো পুরোপুরি সিনেমাময়। যেমন রয়েছে পরিচালকদের টক্কর তেমনই মুখোমুখি প্রযোজকরাও। আর অভিনেতা অভিনেত্রীদের তালিকা তো বেশ দীর্ঘ। তবে দুর্গাপুজোর এই ভিড়কে হালকা করে পাশ কাটিয়ে কিছুটা এগিয়ে গেছেন সুপারস্টার জিৎ। তিনি তাঁর ছবি ‘নটি কে’ নিয়ে আসবেন দিওয়ালিতে। তবে তিনি একা মোটেই নন। তাকে টক্কর দিতে শামিল আরও চার জোড়া অভিনেতা অভিনেত্রী। কালীপুজোয় মুক্তি পেতে চলেছে পরিচালক রবি কিনাগীর ছবি ‘জিও পাগলা’।

[সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী মনামী ঘোষ!]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যীশু, শ্রাবন্তী, হিরণ, পায়েল, সোহম, ঋতিকা, বনি ও কৌশানী- এই চার জুটিকে নিয়েই ছবির চিত্রনাট্য। নাম থেকেই বোঝা যাচ্ছে আদ্যপান্ত একটি কমেডি ছবি হতে চলেছে ‘জিও পাগলা’। ছবি যেমন কমেডি, তেমনই ছবির শুটিংয়ে যে সবাই চুটিয়ে মজা করেছে তার প্রমাণ পাওয়া যায় তারকাদের সোশ্যাল সাইটের প্রোফাইল থেকে।

কিছুদিন আগেই গানের শুটিংয়ে ব্যাংকক উড়ে গিয়েছিল গোটা টিম। ব্যাংককে শুট করা হল ছবির টাইটেল ট্র্যাক। সম্প্রতি সোশ্যাল সাইটে প্রকাশ করা হল এই গানের টিজারও। আপাতত শেষ ছবির শুটিং। ডাবিং পর্বও শেষ। এখন শুধু অপেক্ষা দেখার বড়পর্দায় কী চমক নিয়ে আসে এই চার জুটি।

[কিংবদন্তির কীর্তি, ‘ময়ূরাক্ষী’ ছবিতে গান গাইলেন সৌমিত্র চট্টোপাধ্যায়]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.